অর্থ ও বাণিজ্যপ্রধান প্রতিবেদন

সৌদি আরবে কার্যালয় খোলার অনুমতি পেয়েছে ১২৭ কোম্পানি

Share
সৌদি আরবে কার্যালয় খোলার অনুমতি পেয়েছে ১২৭ কোম্পানি
ছবি: সংগৃহীত
Share

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১২৭টি আন্তর্জাতিক কোম্পানি সৌদি আরবে আঞ্চলিক সদর দপ্তর চালুর লাইসেন্স পেয়েছে। এ সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৭৭ শতাংশ বেশি।

সৌদি বিনিয়োগ মন্ত্রণালয় সম্প্রতি প্রান্তিকভিত্তিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ২০২৪ সালের প্রথম তিন মাসে ১২৭টি কোম্পানিকে আঞ্চলিক সদর দপ্তর স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে।

সৌদি আরবে সম্প্রতি পাস হওয়া আইন অনুসারে, বিদেশী কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম ১৫ জন কর্মীসহ দেশটিতে আঞ্চলিক সদর দপ্তর থাকতে হবে।

বিনিয়োগ মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে শেষ হওয়া প্রান্তিকে সৌদি সফরের জন্য বিনিয়োগকারীদের ৪৪৫টি ভিসা আবেদন যাচাই-বাছাই করা হয়েছে।

প্রথম প্রান্তিকে ৬৪টি বিনিয়োগ চুক্তি স্থগিতও করেছে মন্ত্রণালয়। এছাড়া এ সময়ে ইস্যুকৃত বিনিয়োগ লাইসেন্স ৩ হাজার ১৫৭-এ পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯২ দশমিক ২ শতাংশ বেশি।

প্রতিবেদন অনুসারে, চলতি বছরের প্রথম তিন মাসে নির্মাণ খাতে ৮৬৪টি বিনিয়োগ লাইসেন্স ইস্যু হয়েছে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ অনুমতি দেয়া হয়েছে উৎপাদন খাতের ৬২০টি প্রতিষ্ঠানকে। এছাড়া বৃত্তিমূলক, শিক্ষা ও প্রযুক্তি কার্যক্রমে ৩৯৬টি লাইসেন্স ইস্যু করেছে মন্ত্রণালয়। যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের ২৬৩টি প্রতিষ্ঠান অনুমতি পেয়েছে। এছাড়া আবাসন ও খাদ্য, পাইকারি ও খুচরা এবং রিয়েল এস্টেটসহ অন্যান্য খাতের উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানি লাইসেন্স পেয়েছে।

মন্ত্রণালয় বলেছে, ‘২০২৪ সালের প্রথম প্রান্তিকে রিয়েল এস্টেট খাত আগের বছরের একই সময়ের তুলনায় ২৫৩ দশমিক ৩ শতাংশের বেশি বিনিয়োগ লাইসেন্স পেয়েছে। এরপর বৃত্তিমূলক, শিক্ষাগত ও প্রযুক্তিগত কার্যক্রম এবং কৃষি, বনায়ন ও মৎস্য খাত যথাক্রমে ১৪১ দশমিক ৫ ও ১২৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে।’

এদিকে প্রথম প্রান্তিকে ইলেকট্রনিক প্লাটফর্মের মাধ্যমে ৫৮ হাজারের বেশি পরিষেবা সরবরাহ করা হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ বেশি।

গত মাসে এসঅ্যান্ডপি গ্লোবাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মুক্ত অর্থনৈতিক অঞ্চল চালু ও আঞ্চলিক সদর দপ্তর কর্মসূচি সৌদি আরবে সরাসরি বিদেশী বিনিয়োগের প্রবাহকে দ্রুত করবে।

গত ফেব্রুয়ারিতে সৌদি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস জেনারেল অথরিটি এক প্রতিবেদনে জানিয়েছিল, দেশটির আঞ্চলিক সদর দপ্তর কর্মসূচি রিয়াদের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

২০২৩ সালের নভেম্বরে বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ এক ঘোষণায় বলেন, ‘আঞ্চলিক সদর দপ্তর স্থাপন লক্ষ্যকে ছাড়িয়ে গেছে। বর্তমানে রাজ্যে ১৮০টিরও বেশি কোম্পানি কার্যালয় চালু করেছে।’ সূত্র: আরব নিউজ।

Share

Don't Miss

স্বপ্নধরার ‘প্লট ফার্মিং’ পেল ম্যাড স্টারস-এর গ্র্যান্ড প্রিক্স

বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে নতুন ইতিহাস গড়লো স্বপ্নধরা আবাসন প্রকল্প। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ম্যাড স্টারস অ্যাওয়ার্ডস ২০২৫ এ স্বপ্নধরার উদ্ভাবনী উদ্যোগ...

রাজউকের নির্দেশ অমান্য করে অনুমোদনের বাইরে জমি বিক্রির প্রচারণায় আশিয়ান সিটি

রাজউকের নির্দেশ অমান্য করে অনুমোদনের বাইরে জমি বিক্রির প্রচারণায় আশিয়ান সিটি। সুপ্রিম কোর্টের রায়ে মাত্র ৩৩ একরের অনুমোদন পেলেও প্রকল্প এলাকায় এখনো চলছে...

Related Articles

কেনাকাটার আভিজাত্য এখন আর সীমিত নেই গুলশান-বনানী এলাকায়

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেটে যখন উপচে পড়া ভিড়, তখন...

কোম্পানি পর্যায়ে আয়কর রিটার্নের সময় এক মাস বাড়ল

কোম্পানি পর্যায়ে আয়কর রির্টান দাখিলের সময় আরও এক মাস বাড়লো। নতুন সময়...

আয়কর রিটার্নের শেষ দিন ৩১ মার্চ, অনলাইন আবেদনে মিলবে আরও ৯০ দিন

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আগামী ৩১ মার্চ।...

আবাসন খাত রক্ষায় ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাব মোকাবিলা এবং নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখতে ৩ হাজার...

<