কোম্পানি পর্যায়ে আয়কর রির্টান দাখিলের সময় আরও এক মাস বাড়লো। নতুন সময় অনুযায়ী কোম্পানি পর্যায়ে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আয়কর রির্টান জমা দেওয়া যাবে।
রোববার (১৫ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সম্পর্কিত সার্কুলার জারি করা হয়েছে।
এনবিআরের সার্কুলারে বলা হয়েছে, আয়কর আইন-২০২৩ এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সব করদাতার ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ এক মাস বাড়লো।
আয়কর রিটার্ন দাখিলের বর্তমান নির্ধারিত সময় রয়েছে ১৫ মার্চ পর্যন্ত। এক মাস বাড়ানোর ফলে কোম্পানি পর্যায়ে আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় দাঁড়াচ্ছে ১৫ এপ্রিল।
