Connect with us

আবাসন সংবাদ

একনেকে ১১ প্রকল্প পাস, প্রতি থানায় নতুন ভবন

একনেকে ১১ প্রকল্প পাস, প্রতি থানায় নতুন ভবন

সদ্য বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কাঙ্ক্ষিত হারে বাস্তবায়িত হয়নি। এ জন্য ছয়টি কারণ জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কারণ তুলে ধরেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের মতে, এডিপি বাস্তবায়ন যেসব কারণে বাধাগ্রস্ত হয়েছে সেগুলো হচ্ছে: ১. মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির কারণে প্রকল্পের পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলায় জটিলতা তৈরি হয়। ফলে সরবরাহকারীরা যথাসময়ে পণ্য সরবরাহ করতে পারেননি। ২. জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা। ৩. কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, প্রশিক্ষণ, গাড়ি কেনায় প্রকল্পে বরাদ্দ ছিল। কৃচ্ছ্রসাধনের কারণে এসব খাতে খরচ কম হয়েছে।

৪. দুর্গম এলাকার প্রকল্পে শ্রমিক দুষ্প্রাপ্য ছিল। তাই ওই সব প্রকল্প বাস্তবায়ন কম হয়েছে। ৫. অর্থবছরের শেষ মুহূর্ত পর্যন্ত প্রকল্পের অর্থ ধরে রাখা হয়েছে। এতে প্রকল্পের অগ্রগতি কম হয়েছে। ৬. ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পণ্যের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।

গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটিই ছিল চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম একনেক সভা।

Advertisement

* চলতি অর্থবছরে প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দিতে আগামীকাল সচিবদের সঙ্গে বৈঠক।

* ১০৭টি নতুন থানা ভবন নির্মাণে ১ হাজার ৬২৪ কোটি টাকার প্রকল্প পাস।

* সব মিলিয়ে গতকালের একনেক সভায় ১১ প্রকল্প পাস হয়েছে।

সদ্য বিদায়ী অর্থবছরের ১১ মাসের হিসাবে এডিপি বাস্তবায়নে কোনো চমক ছিল না। গত বছরের জুলাই থেকে চলতি বছরের মে পর্যন্ত এডিপি বাস্তবায়িত হয়েছে ৫৭ শতাংশ। বাস্তবায়নের এই হার গত তিন অর্থবছরের একই সময়ের তুলনায় সর্বনিম্ন।

আইএমইডি সূত্রে জানা গেছে, গত ১১ মাসে এডিপি বাস্তবায়নে খরচ হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৭৫ কোটি টাকা। সদ্য বিদায়ী অর্থবছরের সংশোধিত এডিপির আকার ছিল ২ লাখ ৫৪ হাজার ৩৫১ কোটি টাকা।

Advertisement

প্রতি থানায় নতুন ভবন হবে
এদিকে গতকালের একনেক সভায় ১ হাজার ৬২৪ কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন এলাকায় বাংলাদেশ পুলিশের থানার প্রশাসনিক কাম ব্যারাক নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের পুরো অর্থ স্থানীয় উৎস থেকে জোগান দেওয়া হবে।

প্রকল্প দলিল সূত্রে জানা গেছে, ২০২৪ সালের মে মাসে শুরু হয়ে ২০২৭ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের আওতায় আপাতত ১০৭টি থানা ভবন নির্মাণ করা হবে। ১২ তলা পর্যন্ত থানা ভবন নির্মাণের পাশাপাশি সদস্যদের ব্যারাকও থাকবে সেখানে।

এ ছাড়া সারা দেশের যেসব থানা জরাজীর্ণ আছে সেগুলো সংস্কারের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘যাঁরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন, তাঁরাই যদি নিরাপদ না থাকেন, তাহলে কীভাবে হবে?’

জানা গেছে, সারা দেশে বর্তমানে ৬৩৯টি থানা আছে। এর মধ্যে ১৭৭টি থানার ভবন ইতিমধ্যে নির্মাণ হয়ে গেছে। এই প্রকল্পের মাধ্যমে ১০৭টি থানা ভবন নির্মাণ করা হবে। বাকি ৩৫৫টি থানা ভবন নির্মাণের জন্য আরেকটি প্রকল্প নেওয়া হবে।

১১ প্রকল্প পাস
গতকালের একনেকে সব মিলিয়ে ৫ হাজার ৪৬০ কোটি টাকার ১১টি প্রকল্প পাস করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ৫ হাজার ২১৪ কোটি টাকা। বিদেশি সহায়তা হিসেবে পাওয়া যাবে ১৪১ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে বরাদ্দ থাকবে ১০৫ কোটি টাকা।

Advertisement

গতকাল অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো: ১৪৬ কোটি টাকার ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন; ৩০০ কোটি টাকার বরগুনা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; ৭০০ কোটি টাকার মুন্সিগঞ্জ জেলায় গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন; ১০৫ কোটি টাকার রায়পুরা ১২০ মেগাওয়াট (এসি) পিক গ্রিড টাইড সোলার পাওয়ার প্ল্যান্টের জন্য ভূমি অধিগ্রহণ; ১৮৪ কোটি টাকার বিসিক মুদ্রণ শিল্পনগরী; কিশোরগঞ্জ, জয়পুরহাট ও চট্টগ্রামে ৫৬২ কোটি টাকার শিশু উন্নয়ন কেন্দ্র স্থাপন;

১৮২ কোটি টাকার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন; ১ হাজার ৩৯৬ কোটি টাকার কুমিল্লা-সালদা-কসবা (সৈয়দাবাদ) সড়ককে জাতীয় মহাসড়ক মানে উন্নীত করা; ১৬৬ কোটি টাকার নগরাঞ্চলের ভবন সুরক্ষা প্রকল্প; ৯৫ কোটি টাকার বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদ-নদীর তীরভূমিতে পিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ প্রকল্প।

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কাজের মান নিশ্চিত করতে সবারই দায়িত্ব আছে। ৪ জুলাই বৃহস্পতিবার সব মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে বৈঠক করবে পরিকল্পনা মন্ত্রণালয়; যাতে প্রকল্পের কাজ দ্রুত হয়। এ বিষয়গুলো লক্ষ রেখে কাজ করতে হবে। ২০৪১ সালের দিকে উন্নয়নশীল দেশে চলে আসব আমরা। এ জন্য আন্তমন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।’

গতকালের সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য এমদাদ উল্লাহ মিয়ান; কৃষি, পানি, পল্লি প্রতিষ্ঠান বিভাগের সদস্য আবদুল বাকী, তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিনসহ পরিকল্পনা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Advertisement
Continue Reading
Advertisement

আবাসন সংবাদ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন জাকারিয়া তাহের। তার মন্ত্রী হওয়ার খবরে কুমিল্লা শহর ও নির্বাচনি এলাকা বরুড়ায় আনন্দের বন্যা বইছে।

জাকারিয়া তাহের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে উপ-নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

জাকারিয়া তাহের বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত একেএম আবু তাহের একই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর স্থানীয় রাজনীতির হাল ধরে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জাকারিয়া তাহের (সুমন)। যুক্তরাষ্ট্র থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট সম্পন্ন করা জাকারিয়া তাহের ১৯৬৫ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যবধানে বিজয়ী হয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ২৪ হাজার ৮৭টি। কুমিল্লা-৮ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৮৩৩। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ৮০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন; যা প্রদত্ত ভোটের ৫৯ দশমিক ৫৬ শতাংশ।

Advertisement

হলফনামার তথ্য অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর মিলিয়ে বর্তমানে সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকার। অন্যদিকে তার স্ত্রী নাজনীন আহমেদের স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পদের পরিমাণ ৬০ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৫৬০ টাকার।

Continue Reading

আবাসন সংবাদ

রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক ধরে রাজশাহীর রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবীণ নেতা মিজানুর রহমান মিনু পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন মিজানুর রহমান মিনুসহ ২৫ জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান মিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।

মঙ্গলবার বিকেলে পিআইডির আয়োজনে নগরীর লক্ষ্মীপুর মোড়ে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয় শপথ অনুষ্ঠান। শপথের পরপরই আনন্দে ফেটে পড়েন সাধারণ জনতা। দলমত নির্বিশেষে রাজশাহীর সর্বস্তরের মানুষ এতে উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘দীর্ঘদিন পর রাজশাহী থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়া গেছে। এটি রাজশাহীর জন্য বেশ আনন্দের। আমরা চাই, তার মাধ্যমে রাজশাহীতে দলের চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তা তিনি বাস্তবায়ন করবেন।’

Advertisement

মন্ত্রী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিজানুর রহমান মিনু বলেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব তো বটেই, রাজশাহীর জন্যও নিরলসভাবে কাজ করে যাব। আমি এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব।’

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মিনু ঘোষণা দিয়েছেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ‘গত ১৭ বছরে রাজশাহীকে পিছিয়ে দেয়া হয়েছে। আবারও সামনের দিকে এগিয়ে নিতে যা করার প্রয়োজন, সেটাই করা হবে।’

মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র নির্বাচিত হয়ে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন মিজানুর রহমান মিনু। ২০০১ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। ২০২৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো সংসদে যাচ্ছেন এবং প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান করে নিলেন। রাজশাহীতে বিএনপির রাজনীতিতে মিনুর অভিভাবকত্ব প্রায় আড়াই দশকের। যুবদল নেতা থাকাকালে মেয়র এবং পরবর্তীকালে দীর্ঘ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালনের পর সবশেষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ পান তিনি।

উল্লেখ্য, ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে (তৎকালীন রাজশাহী-১ আসন) এমরান আলী সরকার জয়ী হন। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ও আবদুস সাত্তারের মন্ত্রিসভায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
আবাসন সংবাদ1 week ago

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও...

আবাসন সংবাদ1 week ago

রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক...

অর্থ ও বাণিজ্য2 months ago

প্রিমিয়াম হোল্ডিং এর ৩ দিন ব্যাপী পিঠা উৎসব ও একক আবাসন মেলা

দেশের অন্যতম সেরা আবাসন কোম্পানী প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড প্রতি বছরের মতো এবারো বাংলা ও বাঙালীর ঐতিহ্য শীতকালকে উপলক্ষ করে ০৮-১০...

আবাসন সংবাদ2 months ago

৪ দিনব্যাপী আবাসন মেলা শুরু

রাজধানীতে চার দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করেছে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গতকাল শুরু হওয়া এ মেলা চলবে...

আবাসন সংবাদ3 months ago

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

ভূমিকম্পে রাজধানী শহর ঢাকার বড় বিপদের ঝুঁকি আরও স্পষ্ট হচ্ছে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের নৈকট্য, অপরিকল্পিত নগরায়ণ ও প্রাণহানির ঝুঁকিকে বিবেচনায় নিয়ে...

Advertisement

সর্বাধিক পঠিত