আবাসন ক্যারিয়ারএডিটরস পিকফিচার

প্রথমবার আয়কর রিটার্ন জমা দিতে চান, সময় আছে আট দিন

Share
প্রথমবার আয়কর রিটার্ন জমা দিতে চান, সময় আছে আট দিন
ছবি: সংগৃহীত
Share

আপনি হয়তো কোনো প্রয়োজনে সাত থেকে আট বছর আগে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছিলেন। কিন্তু বছর শেষে আর কোনো রিটার্ন দেননি। হয়তো তখন আপনার করযোগ্য আয়ও ছিল না। কিন্তু এ বছর আপনি রিটার্ন দিতে চাইছেন। রিটার্নে সোনা, জমি, ফ্ল্যাটসহ আপনার যাবতীয় সম্পদ, আয়-ব্যয় সব দেখাতে চান।

আপনার মতো এমন করদাতাদের জন্য ৩০ জুন পর্যন্ত এ সুযোগ আছে। প্রথমবারের মতো যাঁরা রিটার্ন দেবেন, তাঁরা ৩০ জুন পর্যন্ত এ সুযোগ নিতে পারেন। নতুন বাজেটে এই সময়সীমা বাড়ানো হয়নি। ফলে রিটার্ন জমা দেওয়ার জন্য আর মাত্র আট দিন সময় রয়েছে।

গত ৩১ জানুয়ারি নিয়মিত করদাতাদের রিটার্ন জমার সময় শেষ হয়েছে। এরপর যাঁরা টিআইএন নিয়েছেন, এমন নতুন করদাতাও ৩০ জুনের মধ্যে রিটার্ন দিতে পারবেন।

গত কিছুদিন অবৈধভাবে সম্পদ উপার্জনের অভিযোগ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সাধারণত প্রথমবার রিটার্নে দেখানো সম্পদ সম্পর্কে কর কর্মকর্তারা তেমন একটা প্রশ্ন করেন না। খুব বেশি অস্বাভাবিক সম্পদ দেখানো হলেই মূলত প্রশ্ন তোলেন তাঁরা।

এনবিআরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ৩০ জুন পর্যন্ত রিটার্ন জমার সুযোগ নিয়ে অনেক নতুন করদাতা রিটার্ন জমা দিচ্ছেন। তাঁদের রিটার্নে অস্বাভাবিক সম্পদ দেখানো হচ্ছে। এ বিষয়ে নিরীক্ষা প্রয়োজন বলে মনে করেন অনেক কর কর্মকর্তা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বর্তমানে ১ লাখ ৫ হাজারের মতো টিআইএনধারী আছে। গত এক বছরে প্রায় ১৫ লাখ নতুন টিআইএনধারী করজালে যুক্ত হয়েছেন। এ বছর ৩৭ লাখের বেশি করদাতা রিটার্ন জমা দিয়েছেন। প্রায় ৬৮ লাখ টিআইএনধারী রিটার্ন জমা দেননি।

Share

Don't Miss

স্বপ্নধরার ‘প্লট ফার্মিং’ পেল ম্যাড স্টারস-এর গ্র্যান্ড প্রিক্স

বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে নতুন ইতিহাস গড়লো স্বপ্নধরা আবাসন প্রকল্প। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ম্যাড স্টারস অ্যাওয়ার্ডস ২০২৫ এ স্বপ্নধরার উদ্ভাবনী উদ্যোগ...

রাজউকের নির্দেশ অমান্য করে অনুমোদনের বাইরে জমি বিক্রির প্রচারণায় আশিয়ান সিটি

রাজউকের নির্দেশ অমান্য করে অনুমোদনের বাইরে জমি বিক্রির প্রচারণায় আশিয়ান সিটি। সুপ্রিম কোর্টের রায়ে মাত্র ৩৩ একরের অনুমোদন পেলেও প্রকল্প এলাকায় এখনো চলছে...

Related Articles

কেনাকাটার আভিজাত্য এখন আর সীমিত নেই গুলশান-বনানী এলাকায়

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেটে যখন উপচে পড়া ভিড়, তখন...

প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত ‘যমুনা’

জাতীয় নির্বাচনের পর গত ২৮ ফেব্রুয়ারি মিন্টো রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’...

কোম্পানি পর্যায়ে আয়কর রিটার্নের সময় এক মাস বাড়ল

কোম্পানি পর্যায়ে আয়কর রির্টান দাখিলের সময় আরও এক মাস বাড়লো। নতুন সময়...

আবাসন খাত রক্ষায় ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাব মোকাবিলা এবং নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখতে ৩ হাজার...

<