অর্থ ও বাণিজ্যএডিটরস পিক

৩ লাখ ২৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায়

Share
১১ মাসে ৩ লাখ ২৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায়
ছবি: সংগৃহীত
Share

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) ৩ লাখ ২৪ হাজার ৩৭৮ কোটি টাকার রাজস্ব আদায় করেছে সংস্থাটি।

সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে যা এক হাজার ৩৬২ কোটি টাকা কম। আলোচ্য সময়ে সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ২৫ হাজার ৭৪০ কোটি টাকা।

এনবিআর সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে লক্ষ্যমাত্রার ৯৯ দশমিক ৫৮ শতাংশ অর্জন করেছে এনবিআর। এই অর্জন গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৮৬ শতাংশ বেশি।

চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ১০ হাজার কোটি টাকা। অর্থবছর শেষ হতে বাকি মাত্র চলতি মাস। লক্ষ্যমাত্রা অর্জন করতে জুন মাসে এনবিআরকে আদায় করতে হবে প্রায় ৮৫ হাজার ৬০০ কোটি টাকার রাজস্ব। যা অবাস্তব বলছেন সংশ্লিষ্টরা।

এনবিআর সূত্র জানায়, সর্বশেষ মে মাসে রাজস্ব আদায় হয়েছে ৩২ হাজার ১৩৩ কোটি টাকা। এতে শেষ পর্যন্ত এনবিআর রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে মনে হয় না। আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ে যে চার লাখ ৮০ হাজার কোটি টাকা প্রস্তাব করা হয়েছে- তা আদায়ে বাড়তি চাপ সৃষ্টি হবে।

১১ মাসের রাজস্ব আহরণের তথ্য পর্যালোচনায় দেখা যায়, রাজস্ব আদায়ের ক্ষেত্রে এগিয়ে আয়কর খাত। তবে আমদানি-রপ্তানি শুল্ক ও স্থানীয় পর্যায়ে মূসক আহরণ পিছিয়ে আছে।

তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে আয়কর ও ভ্রমণ কর আদায় হয়েছে এক লাখ ৫ হাজার ৫৪ কোটি ৩২ লাখ টাকা, লক্ষ্যমাত্রা রয়েছে ৯২ হাজার ৬২৮ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আদায় হয়েছে ১২ হাজার ৪২৫ কোটি টাকা। আগের বছরের চেয়ে বেশি আদায় হয়েছে ১৮ দশমিক শূন্য ৯ শতাংশ। এক্ষেত্রে অগ্রিম আয়কর আদায়ের একটি বড় ভূমিকা রয়েছে।

এ সময়ে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) আদায় হয়েছে এক লাখ ২৭ হাজার ৭৬৩ কোটি টাকা। এক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৩২ হাজার ৭৫৫ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে কম মূসক আদায় হয়েছে ৪ হাজার ৯৯২ কোটি টাকা। তবে আগের বছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ৩৫ শতাংশ বেশি আদায় হয়েছে।

আমদানি ও রপ্তানি পর্যায়ে শুল্ক আদায় হয়েছে ৯১ হাজার ৫৬০ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮ হাজার ৭৯৫ কোটি টাকা কম। এ খাতে লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৩৫৫ কোটি টাকা। তবে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৪৬ শতাংশ বেশি আদায় হয়েছে। সূত্র: জাগো নিউজ।

Share

Don't Miss

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির সংহতকরণ এবং বিদ্যুৎ চাহিদার...

Related Articles

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি...

আবাসনে নতুন কর-আতঙ্ক! জমি দিয়ে ফ্ল্যাট, কোটি টাকার কর!

রাজধানীর খিলগাঁওয়ে পুরোনো একটি একতলা বাড়ির মালিক আব্দুল খালেক। ষাটোর্ধ্ব এই অবসরপ্রাপ্ত...

রিটার্ন ছাড়া জমি–ফ্ল্যাট নামজারি নয়

আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর...

জমি-ফ্ল্যাটের প্রকৃত মূল্য দেখানোর সুযোগ

বিনাপ্রশ্নে জমি-ফ্ল্যাটের প্রকৃত মূল্য রিটার্নে দেখানোর সুযোগ দেওয়া হয়েছে। তবে এ জন্য...

<