প্রথম আলোর ৭ম অনলাইন আবাসন মেলা শুরু

Share
Share

সপ্তাহব্যাপী অনলাইন আবাসন মেলা ২০২৪ শুরু হচ্ছে আজ (৩০ সেপ্টেম্বর) সোমবার। প্রথম আলো ডটকম ‘সুযোগ এসেছে আবার, ঘরে বসেই স্বপ্নের আবাস খোঁজার’ স্লোগানে সপ্তমবারের মতো এই মেলার আয়োজন করছে, যাতে গ্রাহকেরা ঘরে বসেই জমি, ফ্ল্যাট ও বাণিজ্যিক প্রকল্পগুলোর খোঁজখবর পান। মেলাটি চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এই উদ্যোগের প্রধান পৃষ্ঠপোষক ডিবিএল সিরামিকস। এতে কৌশলগত অংশীদার হয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সহযোগিতায় রয়েছে আসবাবের ব্র্যান্ড হাতিল। এ ছাড়া ব্র্যাক ব্যাংক বিশেষ অংশীদার এবং ন্যাশনাল পলিমার (এনপলি) ও বিক্রয় ডটকম কো-স্পনসর হয়েছে।

এবারের মেলায় অংশগ্রহণ করছে ঢাকাসহ সারা দেশের আবাসন খাতসংশ্লিষ্ট স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রুপায়ন হাউজিং এস্টেট, ট্রপিক্যাল হোমস, র‍্যাংগস প্রোপার্টিজ, আনোয়ার ল্যান্ডমার্ক, ভাইয়া গ্রুপ, অঙ্গন প্রোপার্টিজ, নর্থ সাউথ গ্রুপ, ক্রিডেন্স হোল্ডিংস, পূর্বাচল মেরিন সিটি, নতুনধরা অ্যাসেটস, কমপ্রিহেনসিভ হোল্ডিংস, আমিন মোহাম্মদ ফাউন্ডেশন, স্বপ্ননিবাস অ্যাসেটস, জেবিএস, কিউব হোল্ডিংস, কনকর্ড গ্রুপ, দোয়েল ডেভেলপমেন্ট প্রোপার্টিজ, কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেট, অ্যাডভান্সড ডেভেলপমেন্টস টেকনোলজিস, শামসুল আলামিন রিয়েল এস্টেট, জেসিএক্স, নেস্ট ডেভেলপমেন্টস, ইউনিমাস হোল্ডিংস, সুবর্ণভূমি হাউজিং, এশিয়ান ডুপ্লেক্স টাউন, মাস্কট প্রোপার্টিজ, অ্যাসোর্ট হাউজিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পারটেক্স বিল্ডার্স, ইনটেক প্রোপার্টিজ এবং ইনটেরিয়র প্রতিষ্ঠান ফার্নি প্রভৃতি।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে রাজধানীর একটি হোটেলে আজ বিকেলে পর্দা উঠবে এবারের অনলাইন আবাসন মেলার। এ আয়োজনের ফলে আগ্রহী ক্রেতারা অনলাইনে আবাসন প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন প্রকল্পের বিস্তারিত দেখতে পারবেন। চাইলে অনলাইনেই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করা যাবে।

অনলাইনে আয়োজিত এই মেলায় প্রদর্শিত হবে আবাসন-সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের স্টল, জমি, ফ্ল্যাট ও বাণিজ্যিক প্রকল্পের বিস্তারিত তথ্য। সেই সঙ্গে আবাসনবিষয়ক নানা খুঁটিনাটি নিয়ে ফিচার, প্রজেক্ট রিভিউ ভিডিও ও বিশেষ সাক্ষাৎকার থাকবে। বিস্তারিত জানা যাবে abashonmela.pro ওয়েবসাইটে।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে নতুন পরিচালক এম. ফখরুল ইসলাম

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এম. ফখরুল ইসলাম।...

রিহ্যাবের পরিচালক পদে নির্বাচিত হলেন তাসনোভা মাহবুব সালাম

রিহ্যাবের পরিচালক পদে নির্বাচিত হয়েছেন টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম। শনিবার দিবাগত...

Related Articles

শুরু হয়েছে শেল্‌টে্‌ক আবাসন মেলা, বিক্রি হচ্ছে ফ্ল্যাট, দোকান ও বাণিজ্যিক কেন্দ্র

দেশের আবাসন খাতের প্রতিষ্ঠান শেল্‌টেকের উদ্যোগে শুরু হয়েছে ‘শেল্‌টে্‌ক আবাসন মেলা ২০২৬’।...

পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি বিএলডিএ’র

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর ও তৎসংলগ্ন এলাকায় অনুমোদনহীন...

কুয়েতে অবৈধ আবাসন ও ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, আটক ২৩

কুয়েতের আবাসিক এলাকায় অবৈধভাবে ব্যাচেলরদের আবাসন এবং অনুমোদনহীন ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার বিরুদ্ধে বিশেষ...

বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আসলে কার নিয়ন্ত্রণে, সেখানে জমি কীভাবে বেচাকেনা হয়—জাতীয়...

<