শুরু হয়েছে শেল্‌টে্‌ক আবাসন মেলা, বিক্রি হচ্ছে ফ্ল্যাট, দোকান ও বাণিজ্যিক কেন্দ্র

Share
Share

দেশের আবাসন খাতের প্রতিষ্ঠান শেল্‌টেকের উদ্যোগে শুরু হয়েছে ‘শেল্‌টে্‌ক আবাসন মেলা ২০২৬’। গত ১৫ নভেম্বর শুরু হওয়া এ মেলায় থাকছে ২৫ লাখ টাকার বিশেষ অফারে ৫০০টির বেশি অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্পেস ও দোকান কেনার সুযোগ। তবে শর্ত প্রযোজ্য।

ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় শেল্‌টেকের এসব প্রকল্প অবস্থিত। ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, বনশ্রী, বসুন্ধরা, উত্তরা ও জলসিঁড়ি আবাসন এবং চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকার প্রকল্পগুলো থেকে ক্রেতারা নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী সম্পত্তি কিনতে পারবেন। খবর বিজ্ঞপ্তি

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেল্‌টে্‌ক গ্রুপের পরিচালক, কৌশলগত পরিকল্পনা, জনসংযোগ ও বিপণনবিষয়ক উপদেষ্টা, নির্বাহী পরিচালক, প্রধান পরিচালন কর্মকর্তা, প্রধান ব্যবসায়িক কর্মকর্তা, শেল্‌টে্‌ক (প্রা.) লিমিটেডের বিক্রয় বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপকসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

শেল্‌টে্‌ক জানিয়েছে, মেলায় আগ্রহী ক্রেতারা বিভিন্ন প্রকল্পের বিস্তারিত তথ্য জানার পাশাপাশি বিনিয়োগের সম্ভাবনা নিয়েও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন। পরিবারের আবাসন চাহিদা কিংবা ব্যবসায়িক বিনিয়োগ—দুই ধরনের ক্রেতার কথা বিবেচনায় রেখেই এ আয়োজন করা হয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা খোলা থাকছে। শুক্রবার ও অন্যান্য ছুটির দিনেও পরিবার নিয়ে মেলায় যাওয়ার সুযোগ রয়েছে।

মেলা সম্পর্কে বিস্তারিত জানতে ১৬৫৫০ নম্বরে ফোন করা যাবে। আগ্রহীরা ঠিকানায় নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া ওয়েবসাইটে পাওয়া যাবে বিস্তারিত তথ্য।

Share

Don't Miss

রিহ্যাবের নতুন প্রেসিডেন্ট আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক

উৎসবমুখর পরিবেশে শেষ হলো শীর্ষ আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদ নির্বাচন। রিহ্যাব এর দ্বিবার্ষিক নির্বাচনে...

রিহ্যাব নির্বাচনে ভোট পড়েছে ৮৫ শতাংশ, গণনা চলছে

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (রিহ্যাব) পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর...

Related Articles

পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি বিএলডিএ’র

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর ও তৎসংলগ্ন এলাকায় অনুমোদনহীন...

কুয়েতে অবৈধ আবাসন ও ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, আটক ২৩

কুয়েতের আবাসিক এলাকায় অবৈধভাবে ব্যাচেলরদের আবাসন এবং অনুমোদনহীন ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার বিরুদ্ধে বিশেষ...

বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আসলে কার নিয়ন্ত্রণে, সেখানে জমি কীভাবে বেচাকেনা হয়—জাতীয়...

দেশের অর্ধেক মানুষের নিরাপদ আবাসন নেই

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন...

<