আবাসন সংবাদ

রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামে ৪ দিনব্যাপী বিনিয়োগ মেলা শুরু

Share
ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের জেনারেল ম্যানেজার হেড অব সেলস রাফায়াতুল ইসলাম। ছবি : সংগৃহীত
Share

‘সঠিক বিনিয়োগে ব্যবসা হবে সফল, আসবে সর্বোচ্চ রিটার্ন’ এই স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় অবস্থিত একমাত্র অত্যাধুনিক সেন্ট্রাল এসি মার্কেট রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামে ৪ দিনব্যাপী বিনিয়োগ মেলা শুরু হয়েছে। চলবে আগামী সোমবার পর্যন্ত।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়াম কমার্শিয়াল স্পেসে এ মেলার উদ্বোধন করা হয়।

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের জেনারেল ম্যানেজার হেড অব সেলস রাফায়াতুল ইসলাম, হেড অব সেলস মো. সাদ্দাম হোসেন, মানবসম্পদ বিভাগের প্রধান মো. ওবায়দুর রহমান ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শরিফুল ইসলাম তারেক।

এ সময় সাদ্দাম হোসেন বলেন, ‘দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা করে আসছে। সেই সঙ্গে সততার সঙ্গে বিনিয়োগকারীদের কাছে স্পেস/ফ্ল্যাট হস্তান্তর করে আসছে। সেই ধারাবাহিকতায় রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামের বিনিয়োগ মেলার উদ্বোধন হয়েছে। এ মেলায় আমরা বিনিয়োগকারীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামের প্রজেক্ট ইনচার্জ (বিক্রয়) নূর-এ-আলম সিদ্দিক ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের মো. রেজাউল করিম।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ মেলায় ৭৫-৬৫৪ বর্গফুটের শপ, ৬৫০-৩২১০ বর্গফুটের অফিস ও ৪৩০-৫৪৮০ বর্গফুটের ফুডকোর্ট বিক্রয় চলছে। ৭৩ কাঠা জমির ওপর নির্মিত এ মার্কেটে থাকা বিশেষ সুবিধার মধ্যে রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, নিজস্ব জেনারেটর ব্যাকআপ সুবিধা, সাউন্ডপ্রুফ গ্লাস, ব্যাংকিং ও বুথ সুবিধা, নিজস্ব কার পার্কিং, অত্যাধুনিক চারটি এস্কেলেটর ও চারটি ক্যাপসুল লিফট এবং অত্যাধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা। এ ছাড়া এ মার্কেটের সামনে এবং পেছনে উভয় দিকে রাস্তা রয়েছে।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<