মেলায় ইস্টার্ন হাউজিং লিমিটেড পাঁচ আবাসন প্রকল্প

Share
Share

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের (ইএইচএল) যাত্রা শুরু ১৯৬৪ সালে। সেই থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি দেড় শতাধিক প্রকল্পের মাধ্যমে তিন হাজারের বেশি অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসেসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) এবারের আবাসন মেলায় পাঁচট আবাসন প্রকল্প নিয়ে আসছে ইস্টার্ন হাউজিং। প্রকল্পগুলো ঢাকার ধানমন্ডি, গুলশান, আফতাবনগর ও বনশ্রী এলাকায় অবস্থিত। এসব প্রকল্পের অ্যাপার্টমেন্টের আকার ২ হাজার ১৪৫ থেকে ৩ হাজার ৯২২ বর্গফুট।

দীঘদিন নির্মাণসামগ্রীর দাম ওঠানামার মধ্যে থাকলেও বর্তমানে কিছুটা নিম্নমুখী হওয়ায় ফ্ল্যাটের মূল্য সহনশীল পর্যায়ে রয়েছে। মধ্যবিত্তের জন্য আফতাবনগরে জহুরুল ইসলাম সিটিতে আমরা দুটি আবাসন প্রকল্প নিয়ে এসেছি। পাশাপাশি সেখানকার আবাসিক প্লটও বিক্রি করছি।
ধীরাজ মালাকার, ব্যবস্থাপনা পরিচালক, ইস্টার্ন হাউজিং লিমিটেড

ইস্টার্ন হাউজিং বর্তমানে ঢাকার গুলশানের ৯০ নম্বর রোডে ১০ দশমিক ৬৯ কাঠা জমির ওপর দ্য সভরিন নামে একটি আবাসন প্রকল্প গড়ে তুলছে। তিনটি সড়কের সংযোগস্থলে দক্ষিণমুখী প্লটে নির্মাণাধীন এই প্রকল্পে ১৪ তলা ভবনে মোট ১২টি ফ্ল্যাট থাকবে। সেগুলোর আকার হবে ৩ হাজার ৭৭৯ বর্গফুট থেকে ৩ হাজার ৯২২ বর্গফুট। প্রকল্পটিতে মুভি থিয়েটার, কনফারেন্স রুম, খেলার কক্ষ, ব্যায়ামাগার ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইত্যাদি আধুনিক সুবিধা থাকবে।

ধীরাজ মালাকার, ব্যবস্থাপনা পরিচালক, ইস্টার্ন হাউজিং লিমিটেড

Share

Don't Miss

আবাসন খাতের উন্নয়নে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান মোহাম্মদ আলিম উল্লাহ

দীর্ঘদিন ধরে আবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত থেকে আবাসন ব্যবসায় মোহাম্মদ আলিম উল্লাহ অতি দক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে আসছেন। রিহ্যাব সদস্যদের স্বার্থ...

১৪ বছরের সংগ্রামের পর রিহ্যাবে নির্বাচন: এক অসহনীয় আন্দোলন

দীর্ঘ ১৪ বছর ধরে নির্বাচনহীন অবস্থায় ছিল দেশের অন্যতম প্রভাবশালী আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এই দীর্ঘ সময়ে সংগঠনের ভেতরে গণতান্ত্রিক চর্চা স্থবির হয়ে...

Related Articles

দেশের অর্ধেক মানুষের নিরাপদ আবাসন নেই

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন...

বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ

বাংলাদেশের অর্থনীতিতে আবাসন বা রিয়েল এস্টেট খাত অন্যতম প্রধান চালিকাশক্তি। মোট দেশজ...

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

<