আবাসন সংবাদ

দায়িত্ব নিল রিহ্যাবের নতুন নেতৃত্ব

Share
রিহ্যাবের নতুন কমিটি আজ দায়িত্ব গ্রহণ করেছেন
Share

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০২৪-২৬ সাল মেয়াদের নতুন কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে রিহ্যাবের নতুন নেতারা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক দায়িত্বপ্রাপ্ত প্রশাসক জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। সংগঠনের নতুন সভাপতি মো. ওয়াহিদুজ্জামান ও জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়ার নেতৃত্বে নবনির্বাচিত কমিটি দায়িত্ব বুঝে নেয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রথম সহসভাপতি এম এ আউয়াল, দ্বিতীয় সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাস, তৃতীয় সহসভাপতি আব্দুল লতিফ, সহসভাপতি (অর্থ) আব্দুর রাজ্জাক ও চট্টগ্রাম অঞ্চল থেকে নির্বাচিত সহসভাপতি হাজী দেলোয়ার হোসেনসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন।

গত ২৭ ফেব্রুয়ারি রিহ্যাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের ভোটে ২৯ জন পরিচালক নির্বাচিত হন। এরপর ২৯ ফেব্রুয়ারি রিহ্যাব কার্যালয়ে নির্বাহী কমিটির (অফিস বেয়ারার) ভোট সম্পন্ন হয়। এসব কার্যক্রম শেষে ৭ মার্চ চূড়ান্ত ফল প্রকাশ করে নির্বাচনী বোর্ড। সেই ধারাবাহিকতায় আজ নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব নিলেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে রিহ্যাব নেতারা একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য প্রশাসক ও নির্বাচন–সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে রিহ্যাব সদস্যদের জন্য বিদ্যমান সমস্যা-সংকট দূর করতে পরিকল্পিতভাবে কাজ করার কথা জানান তাঁরা।

এ বছর রিহ্যাবের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৯টি পদের মধ্যে ২৫টিতে জয়ী হয়েছে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ। এই প্যানেলের লিডার বা দলনেতা মো. ওয়াহিদুজ্জামান সর্বোচ্চ ভোট পান। এ ছাড়া হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের এমডি ইন্তেখাবুল হামিদের নেতৃত্বাধীন জয় ধারা প্যানেলের তিন প্রার্থী এবং ডেভেলপারস ফোরাম প্যানেলের একজন জয়ী হন। নবজাগরণ প্যানেলের কেউ জয়ী হতে পারেননি। স্বতন্ত্র প্রার্থীরাও কেউ জয়ের মুখ দেখেননি।

কেন্দ্রীয় কমিটির বাইরে চট্টগ্রাম আঞ্চলিক কমিটির তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাতজন। এসব পদে ৪৪ ভোটারের মধ্যে ৩৯ জন ভোট দেন। শেষ পর্যন্ত জয়ী হন আবদুল কাইয়ূম ভূঁইয়া, সৈয়দ ইরফানুল আলম ও নুর উদ্দিন আহাম্মদ।

Share

Don't Miss

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির সংহতকরণ এবং বিদ্যুৎ চাহিদার...

Related Articles

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি...

আবাসনে নতুন কর-আতঙ্ক! জমি দিয়ে ফ্ল্যাট, কোটি টাকার কর!

রাজধানীর খিলগাঁওয়ে পুরোনো একটি একতলা বাড়ির মালিক আব্দুল খালেক। ষাটোর্ধ্ব এই অবসরপ্রাপ্ত...

রিটার্ন ছাড়া জমি–ফ্ল্যাট নামজারি নয়

আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর...

রিহ্যাবের সংবাদ সম্মেলন: নতুন কর ও শুল্কে বাড়বে ফ্ল্যাটের দাম ও বাসা ভাড়া

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর নতুন করে ১৫...

<