আবাসন বঞ্চিত সাংবাদিকদের জন্য প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত

Share
Share

চট্টগ্রাম সাংবাদিক কো–অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের বিশেষ সাধারণ সভা গতকাল শনিবার নগরীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান মো. খোরশেদ আলম। সভার শুরুতে জুলাই–আগস্ট অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। সভায় সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন সোসাইটির সেক্রেটারি যীশু রায় চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. আবিদ হোসেন, সোসাইটির পরিচালক দেবপ্রসাদ দাশ দেবু ও আইয়ুব আলী, সাবেক সেক্রেটারি মো. হাসান ফেরদৌস, রোকসারুল ইসলাম, নুর উদ্দিন আহমদ ও বিশ্বজিৎ বড়ুয়া।

বক্তারা শের শাহ সাংবাদিক হাউজিং সোসাইটি ও কল্পলোক মিডিয়া টাওয়ারের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন এবং অনিয়মের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এছাড়া আবাসন বঞ্চিত সাংবাদিকদের জন্য শীঘ্রই নতুন আবাসন প্রকল্প বাস্তবায়নে উপকমিটি গঠন করার ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

<