ইউরোপে ১ বছরে আবাসন খরচ বেড়েছে ৫৪ শতাংশ

Share
Share

ইউরোপে এক বছরে আবাসন খরচ বেড়েছে ৫৪ শতাংশ পর্যন্ত। এমন পরিস্থিতিতে এক-তৃতীয়াংশের বেশি ইউরোপীয় তাদের আবাসন ব্যয় মেটাতে পারছেন না। আবাসন খরচ বাড়ার নেতিবাচক প্রভাব পড়েছে ইউরোপীয়দের জীবনযাত্রাতেও।

আরই/এমএএক্স ইউরোপের এক জরিপের বরাতে ইউরো নিউজ জানিয়েছে, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বিশ্বব্যাপী বেড়েছে মূল্যস্ফীতি। পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম। এর মধ্যেই ইউরোপে আবাসন খরচ বেড়েছে। এমনকি, বর্তমানে প্রতি ১০ জনের একজন ইউরোপিয়ান খাদ্য ও মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন।

ইউরোপীয়দের এক-তৃতীয়াংশের বেশি বা ৩৭ শতাংশ জানিয়েছেন, আবাসন ব্যয় জোগাড় করতে পারলেও বেশ কঠিন সময় পার করছেন তারা। আর প্রায় এক-পঞ্চমাংশ বা ১৯ শতাংশ মানুষ মনে করেন, খরচ মেটাতে রীতিমতো তাদের সংগ্রাম করতে হচ্ছে। ইউরোপীয়রা বলছেন, তাদের আয়ের ৩৮ শতাংশ অর্থ খরচ হয় আবাসনে। এরমধ্যে সর্বোচ্চ ৪৩ শতাংশ খরচ করতে হয় স্লোভেনিয়াবাসীকে। আর ৪২ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে পর্তুগাল।

জরিপে ৮০ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, ক্রমবর্ধমান আবাসন খরচ মেটাতে তারা খরচ কমাতে শুরু করেছেন। বিনোদন ও শৌখিন কেনাকাটা বাদ দিয়েছেন ৪০ শতাংশ মানুষ। এ ছাড়া, ১৬ শতাংশ পরিবার খাবারের খরচ কমিয়েছেন। সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রায় অর্ধেক বা ৪৮ শতাংশ ইউরোপীয়র ধারণা, আগামী ১ বছরে আবাসন ব্যয় আরো বাড়তে পারে। এমন পরিস্থিতিতে, জীবনযাপনে আরো পরিবর্তন আনার কথা ভাবছেন ইউরোপীয়রা।

সূত্র: রয়টার্স

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

<