আবাসন সংবাদ

কক্সবাজার হবে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র: গণপূর্তমন্ত্রী

Share
কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উবায়দুল মোকতাদির চৌধুরী। ছবি: সংগৃহীত
Share

কক্সবাজার যেন সত্যিকার অর্থে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র হয়, এ জন্য যা করা দরকার গণপূর্ত মন্ত্রণালয় তাই করবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত বিভাগ ও নগর উন্নয়ন অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবনিমিয় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কক্সবাজারের পরিকল্পিত উন্নয়নের জন্য ‘মহাপরিকল্পনা তৈরির’ ওপর জোর দেয়া হচ্ছে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘এখানে বিচ ডেভেলপমেন্ট করা দরকার। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো পাওয়া গেছে সেগুলো পর্যালোচনা করে যেগুলো জরুরি ভিত্তিতে করা দরকার সেই কাজগুলো আমরা আগে করবো।’

মন্ত্রী বলেন, ‘সরকারের সবগুলো সংস্থার মিলিত প্রচেষ্টায় আমরা কক্সবাজারকে একটা উন্নত সমৃদ্ধ অঞ্চল হিসেবে, পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করবো। এ ক্ষেত্রে প্রত্যেকটা সংস্থার সমন্বয় যাতে থাকে, সেটি আমরা নিশ্চিত করতে চাই। যাতে কোনো সংস্থার কারণে অন্য কোনো সংস্থার কাজ বাধাগ্রস্ত না হয়।’

উবায়দুল মোকতাদির বলেন, ‘পর্যটন নগরী কক্সবাজারকে সাজাতে নানা পরিকল্পনা নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে সৈকত উন্নয়ন, ক্যাবল কার, ক্রুজ লাইন, সি প্লেন, থিম পার্ক, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও আন্ডারওয়াটার ওয়ার্ল্ডসহ ৩০টির মতো প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজার পরিণত হবে স্মার্ট সিটিতে। এতে করে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র হয়ে ওঠবে এটি।’

এসময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মো. নুরুল আবছার বলেন, পর্যটন নগরী কক্সবাজারকে সাজাতে নানা পরিকল্পনা নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। যার মধ্যে রয়েছে সৈকত উন্নয়ন, ক্যাবল কার, ক্রুজ লাইন, সি প্লেন, থিম পার্ক, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও আন্ডারওয়াটার ওয়ার্ল্ডসহ ৩০টির মতো প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজার পরিণত হবে স্মার্ট সিটিতে।

মন্ত্রী দুদিনের সফরে শুক্রবার কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি পরিদর্শনে যাবেন।

Share

Don't Miss

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির সংহতকরণ এবং বিদ্যুৎ চাহিদার...

Related Articles

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি...

আবাসনে নতুন কর-আতঙ্ক! জমি দিয়ে ফ্ল্যাট, কোটি টাকার কর!

রাজধানীর খিলগাঁওয়ে পুরোনো একটি একতলা বাড়ির মালিক আব্দুল খালেক। ষাটোর্ধ্ব এই অবসরপ্রাপ্ত...

রিটার্ন ছাড়া জমি–ফ্ল্যাট নামজারি নয়

আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর...

রিহ্যাবের সংবাদ সম্মেলন: নতুন কর ও শুল্কে বাড়বে ফ্ল্যাটের দাম ও বাসা ভাড়া

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর নতুন করে ১৫...

<