অর্থ ও বাণিজ্যআবাসন সংবাদ

প্রধান কার্যালয়ের জন্য জমি কিনবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

Share
প্রধান কার্যালয়ের জন্য জমি কিনবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
ছবি: সংগৃহীত
Share

করপোরেট প্রধান কার্যালয় নির্মাণের জন্য রাজধানী ঢাকার বেরাইদে তিন বিঘা (৬০ কাঠা) জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।

ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় জমি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ভ্যাট, ট্যাক্স ও রেজিস্ট্রেশন-সংক্রান্ত খরচ বাদে এ জমি ক্রয়ে ব্যয় হবে ১০৮ কোটি টাকা। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

তথ্য অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে এমটিবির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে এমটিবির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪১ পয়সা (পুনর্মূল্যায়িত)। সে হিসাবে কোম্পানিটির সমন্বিত ইপিএস বেড়েছে ২০ দশমিক ৭৫ শতাংশ।

২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমটিবির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৮৩ কোটি ১২ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৪০ কোটি ৪৬ লাখ টাকা। ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ৯৮ কোটি ৩১ লাখ ১৯ হাজার ৭৪৬। এর মধ্যে ৩৪ দশমিক ৬৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩০ দশমিক ১০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ২১ শতাংশ শেয়ার রয়েছে। গত এক বছরে এমটিবির শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৪ টাকা ৩০ পয়সা ও ১৭ টাকা।

২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করেছিল এমটিবি পর্ষদ। তার আগে সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ২০২০ হিসাব বছরেও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। এর আগের হিসাব বছরে মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল তারা। এর মধ্যে ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে।

এছাড়া ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এমটিবি। ২০১৭ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় এমটিবি। তার আগে ২০১৬ হিসাব বছরে ১৫ শতাংশ এবং ২০১৫ ও ২০১৪ হিসাব বছরে ২০ শতাংশ হারে স্টক লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

Share

Don't Miss

সংকট সমাধানে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট এ্যান্ড...

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

Related Articles

বিএফআইইউ’র সঙ্গে রিহ্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ এবং বাংলাদেশ...

REP Forum-এর ৮ সদস্যের কমিটি গঠন

রিয়েল এস্টেট খাতের পেশাজীবীদের সমন্বয়ে গঠিত REP Forum (রিয়েল এস্টেট প্রোফেশনালস ফোরাম)-এর...

জাঁকজমকপূর্ণ আয়োজনে জ্যামস গ্রুপের ১৯ বছরে পদার্পণ

দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জ্যামস গ্রুপ (Jams Group) ১৮ বছর...

আধুনিক আবাসনের নান্দনিকতায় দেশীয় টাইলসের বিপ্লব

রাজধানীর অভিজাত এলাকাগুলোতে একের পর এক মাথা উঁচু করে দাঁড়াচ্ছে আধুনিক কন্ডোমিনিয়াম...

<