অর্থ ও বাণিজ্যআবাসন সংবাদএডিটরস পিক

বিএফআইইউ’র সঙ্গে রিহ্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share
Share

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে ২০২৬) বাংলাদেশ ব্যাংক এর প্রধান কার্যালয়ের ১২ তলায় অবস্থিত বিএফআইইউ এর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। রিহ্যাব প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

সভায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী রিয়েল এস্টেট খাতের রিপোর্ট প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের দায়িত্ব, করণীয় ও কমপ্লায়েন্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, “দেশের আবাসন খাতকে একটি আধুনিক, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন খাতে পরিণত করতে রিহ্যাব সবসময় সরকারের আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল। মানিলন্ডারিং প্রতিরোধে বিএফআইইউ’র সঙ্গে সমন্বয় করে সদস্য প্রতিষ্ঠানগুলোকে আরও সচেতন ও দায়িত্বশীল করতে রিহ্যাব কার্যকর ভূমিকা পালন করবে।” তিনি নিবন্ধন ব্যয় কমিয়ে অপ্রদর্শিত আয়ের উৎস বন্ধ করার আহ্বান জানান।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, “রিয়েল এস্টেট খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদস্য প্রতিষ্ঠানগুলোকে আইন অনুযায়ী রিপোর্টিং ও ঝুঁকি ব্যবস্থাপনায় আরও দক্ষ করে তুলতে রিহ্যাব ধারাবাহিকভাবে কাজ করবে।”

সভায় উপস্থিত রিহ্যাব পরিচালনা পর্ষদের অন্যান্য নেতৃবৃন্দও মানিলন্ডারিং প্রতিরোধে সরকারের উদ্যোগকে স্বাগত জানান এবং এ বিষয়ে দুদক, এনবিআরসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রশিক্ষণ, সচেতনতা ও সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিএফআইইউ কর্মকর্তারা রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠানসমূহের জন্য প্রযোজ্য বিভিন্ন কমপ্লায়েন্স, রিপোর্টিং প্রক্রিয়া, গ্রাহক যাচাইকরণ (কেওয়াইসি) এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। সভায় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন সহ বিএফআইইউ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন।

সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোঃ বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ, পরিচালক মোঃ মাহবুবুর রহমান, আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া মজুমদার, এ.জেড.এম. কামরুদ্দিন, ক্যাপ্টেন মোঃ শাহ আলম, মোঃ খাজা নজিবুল্লাহ চৌধুরী, এম ফখরুল ইসলাম এবং মোঃ এমদাদুল হোসেন সোহেল উপস্থিত ছিলেন।

Share

Don't Miss

সংকট সমাধানে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট এ্যান্ড...

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

Related Articles

REP Forum-এর ৮ সদস্যের কমিটি গঠন

রিয়েল এস্টেট খাতের পেশাজীবীদের সমন্বয়ে গঠিত REP Forum (রিয়েল এস্টেট প্রোফেশনালস ফোরাম)-এর...

জাঁকজমকপূর্ণ আয়োজনে জ্যামস গ্রুপের ১৯ বছরে পদার্পণ

দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জ্যামস গ্রুপ (Jams Group) ১৮ বছর...

আধুনিক আবাসনে নতুন ট্রেন্ড: কন্ডোমিনিয়াম ও রিসোর্ট-লাইফস্টাইল

সকালের হিমেল হাওয়া ভেসে আসছে। জানালার পর্দা সরাতেই চোখে পড়ছে নীল জলরাশির...

আধুনিক আবাসনের নান্দনিকতায় দেশীয় টাইলসের বিপ্লব

রাজধানীর অভিজাত এলাকাগুলোতে একের পর এক মাথা উঁচু করে দাঁড়াচ্ছে আধুনিক কন্ডোমিনিয়াম...

<