অর্থ ও বাণিজ্যস্পটলাইট

কলকাতার পর্যটন মেলায় যোগ দিয়েছে বাংলাদেশের ৮টি পর্যটন কোম্পানি

Share
ছবি: সংগৃহীত
Share

কলকাতায় শুরু হয়েছে তিন দিনব্যাপী পর্যটন বা টিটিএফ মেলা। কলকাতার সায়েন্স সিটিসংলগ্ন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে গতকাল শুক্রবার শুরু হয়েছে এই মেলা। মেলায় যোগ দিয়েছে ভারতসহ বিশ্বের ৪৫০টি পর্যটন কোম্পানি। বাংলাদেশ থেকে যোগ দিয়েছে আটটি কোম্পানি।

এবারের এই পর্যটন মেলার অংশীদার দেশগুলো হলো শ্রীলঙ্কা, বাংলাদেশ, মৌরিতাস ও থাইল্যান্ড। এসেছে সেই সব দেশের পর্যটন সংস্থা ও প্রতিনিধিরা।

বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব সানজিদা শারমিনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল এ মেলায় অংশ নিয়েছে।

বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান মেলায় যোগ দিয়েছে, তার মধ্যে স্পিড হলিডেজ, এ-১ ট্যুর সলিউসন, এভারগ্রিন ট্যুরিজম নেটওয়ার্ক, বেঙ্গল হলিডেজ, রিভার অ্যান্ড গ্রিন ট্যুরস, হোটেল গ্র্যান্ড পার্ক, বিজকন হলিডেজ রয়েছে।

বাংলাদেশের আটটি স্টলে বিভিন্ন পর্যটনকেন্দ্র ও সেখানে পর্যটনের নানা সুবিধা-সংবলিত প্রচারপত্র বিলি করা হচ্ছে। যেসব পর্যটক বাংলাদেশে ভ্রমণে আগ্রহী, তাঁদের ভ্রমণের বৃত্তান্ত ও সম্ভাব্য খরচের বিষয়ে অবগত করা হচ্ছে। দেওয়া হচ্ছে নানা তথ্য-সংবলিত ব্রসিয়ার।

Share

Don't Miss

দলিলে লেখা এসব শব্দের অর্থ জেনে রাখুন, নাহলে পড়তে পারেন আইনি জটিলতায়

যেকোনো দলিল লিখতে হয় আইনে বলে দেওয়া নির্দিষ্ট পদ্ধতি মেনে। বিশেষ করে সাফকবলা, হেবা বা দানপত্র দলিল, বায়না দলিল, আমমোক্তার দলিলসহ অন্যান্য জমিজমাসংক্রান্ত...

সীমান্ত রিয়েল এস্টেট এর অনুমোদনহীন সীমান্ত সিটি ও সীমান্ত কান্ট্রি প্রকল্প

বাংলাদেশের আবাসন খাতে আবারও বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে সীমান্ত রিয়েল এস্টেট লিমিটেড-এর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি সীমান্ত সিটি ও সীমান্ত কান্ট্রি নামে দুটি প্রকল্পের...

Related Articles

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ...

কেনাকাটার আভিজাত্য এখন আর সীমিত নেই গুলশান-বনানী এলাকায়

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেটে যখন উপচে পড়া ভিড়, তখন...

কোম্পানি পর্যায়ে আয়কর রিটার্নের সময় এক মাস বাড়ল

কোম্পানি পর্যায়ে আয়কর রির্টান দাখিলের সময় আরও এক মাস বাড়লো। নতুন সময়...

আয়কর রিটার্নের শেষ দিন ৩১ মার্চ, অনলাইন আবেদনে মিলবে আরও ৯০ দিন

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আগামী ৩১ মার্চ।...

<