আবাসন সংবাদএডিটরস পিক

বৈরী আবহাওয়ার কারণে বসুন্ধরা আবাসিক এলাকায় জেমস প্রপার্টি ফেয়ার স্থগিত

Share
বৈরী আবহাওয়ার কারণে বসুন্ধরা আবাসিক এলাকায় জেমস প্রপার্টি ফেয়ার স্থগিত
ছবি: সংগৃহীত
Share

বৈরী আবহাওয়ার কারণে জেমস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রিয়েল এস্টেট কোম্পানি জেমস কনট্রাকশনস লিমিটেডের উদ্যোগে আয়োজিত রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় অনুষ্ঠেয় ‘জেমস প্রপার্টি ফেয়ার-২০২৪’ স্থগিত করা হয়েছে।

সোমবার সকালে কোম্পানির পক্ষ থেকে এক ঘোষণায় এই তথ্য জানানো হয়।

মেলা স্থগিত প্রসঙ্গে জেমস কনট্রাকশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম কে আনোয়ার জানিয়েছেন, চলমান অতিবৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে আগামী ৪-৬ জুলাই ‘জেমস আরিয়ানা লফট্স’-এ অনুষ্ঠেয় ‘জেমস প্রপার্টি ফেয়ার ২০২৪’ আপাতত স্থগিত করা হলো। ফেয়ারের পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।

>>আরও পড়ুন: বসুন্ধরা আবাসিক এলাকায় জেমস প্রপার্টি ফেয়ারে সুলভ মূল্যে অ্যাপার্টমেন্ট ও ফ্ল্যাট কেনার সুযোগ

এর আগে কোম্পানিটি স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের সহজে স্বপ্নের অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে রাজধানীর আবাসিক এলকা বসুন্ধরাতে ৩ দিনের ‘জেমস প্রপার্টি ফেয়ার-২০২৪’ আয়োজনের ঘোষণা দেয়।

ওই ঘোষণা বলা হয়েছিল বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টায় জেমস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রিয়েল এস্টেট কোম্পানি জেমস কনট্রাকশনস লিমিটেডের উদ্যোগে রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় ব্লক আইয়ের ১৫এ নম্বর রোডের ৯৮৩ নম্বর প্লটের আরিয়ানা লফটসে এই একক আবাসন মেলা শুরু হবে। চলবে শনিবার (৬ জুলাই) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা চলবে রাত ৭টা পর্যন্ত।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<