প্রাইম ব্যাংক’র সাথে চুক্তি করলো এডিসন রিয়েল এস্টেট

Share
Share

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি সই করেছে আবাসন সেবাদানা প্রতিষ্ঠান এডিসন রিয়েল এস্টেট । সম্প্রতি আবাসন কোম্পানির করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সাথে এ চুক্তি করে প্রাইম ব্যাংক।

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহকরা এডিসন রিয়েল এস্টেট এর হারমিয়া, আদ্রিয়ানা, আইরিস এবং অরলিন্স প্রজেক্ট থেকে প্রোপার্টি ক্রয়ে বিশেষ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এই চুক্তির মাধ্যমে গ্রাহকবান্ধব আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিরবিচ্ছিন্ন ব্যাংকিং সেবা ও লাইফস্টাইল সল্যুশন সরবরাবে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে প্রাইম ব্যাংক। পাশাপাশি ক্রেতাদের পরিবর্তিত চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্প সরবরাহে এডিসন রিয়েল এস্টেট প্রতিশ্রুতির প্রতিফলন এই অংশীদারিত্ব।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং এডিসন রিয়েল এস্টেট এর চেয়ারম্যান ও সিইও মো. আমিনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র করপোরেট অ্যান্ড ইনস্টিটিউউশনাল ব্যাংকিং বিভাগের এসইভিপি সজিব রহমান; ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল এবং এডিসন রিয়েল এস্টেট এর এডিশনাল ডিরেক্টর (অপারেশন্স) এস. এম. শাহিদুল করিম মুন্না; প্রোডাক্ট মার্কেটিং বিভাগের ডিরেক্টর আহমেদ পাশা; হেড অব ফাইন্যান্স এস. এম. ফয়সাল রেজা সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে সহ-সভাপতি পদে লড়ছেন এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন গভর্নিং বডি নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি এশিউর গ্রুপের...

জাপান বৈশাখী মেলায় প্রিমিয়াম হোল্ডিংস

জাপানের মিশাতো সিটিতে বর্ণিল ও উৎসবমুখর ‘বৈশাখী মেলা জাপান ২০২৬’এ অংশ নিল প্রিমিয়াম হোল্ডিংস লি.। জাপানে অবস্থানরত সকল প্রবাসীর আবাসন চাহিদা পূরণে প্রিমিয়াম...

Related Articles

বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আসলে কার নিয়ন্ত্রণে, সেখানে জমি কীভাবে বেচাকেনা হয়—জাতীয়...

দেশের অর্ধেক মানুষের নিরাপদ আবাসন নেই

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন...

বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ

বাংলাদেশের অর্থনীতিতে আবাসন বা রিয়েল এস্টেট খাত অন্যতম প্রধান চালিকাশক্তি। মোট দেশজ...

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

<