১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

Share
Share

দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি দেশের বাইরেও রপ্তানি বাড়ানোর লক্ষ্যে নিয়ে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে ১৯তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৪। মঙ্গলবার (১৫ অক্টোবর) মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই অ্যাডমিনিস্ট্রেটর মো. হাফিজুর রহমান।

মেলায় অংশ নিচ্ছে হাতিল, আখতার, ওমেগা ফার্নিচার, নাভানা, রিগ্যাল, নাদিয়া, ব্রাদার্স ফার্নিচারসহ নামিদামি বিভিন্ন প্রতিষ্ঠান। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফইএ) আয়োজিত এ মেলা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, গুলনকশা (হল-০১), পুষ্পগুচ্ছ হলে (হল-০২) মেলা ২০২৪ এর আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনা টিকিটে মেলা পরিদর্শন করতে পারবেন ক্রেতারা। মেলায় ৩০টি আসবাবপত্র তৈরি প্রতিষ্ঠানের মোট ১৮৫টি স্টল রয়েছে। এতে ফার্নিচারের পাশাপাশি ঘরের আনুষঙ্গিক জিনিসপত্রও বিক্রি হচ্ছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বিশ্বে প্রায় ৫০ কোটি ডলারের ফার্নিচারের বাজার রয়েছে। ২০২৫ সালে বিশ্বে ফার্নিচার খাতের বাজার হতে পারে ৬৫ হাজার ৪৬০ কোটি ডলারের। বাংলাদেশ একসময় শতভাগ ফার্নিচার আমদানি করতো। কিন্তু বর্তমানে বাংলাদেশ দেশের চাহিদা পূরণ করে বিদেশেও ফার্নিচার রপ্তানি করছে।
সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এ খাতে বাংলাদেশ আরও ভালো করতে পারে বলে জানান বক্তারা। তারা আরও বলেন, দেশে আসবাবপত্র বা ফার্নিচার খাতের বাজার ২৫ হাজার কোটি টাকার। তবে কর কাঠামো পুনর্বিবেচনা, উদ্যোক্তাদের ঋণ সহায়তা, আলাদা ফার্নিচার শিল্পপার্ক প্রতিষ্ঠা, ভ্যাট কাঠামো সহজ করা এবং এই খাতের উদ্যোক্তা ও কর্মীদের দক্ষতা বাড়ানো গেলে আন্তর্জাতিক ফার্নিচার বাজারের একটা বড় অংশ দখলে নিতে পারে বাংলাদেশ।

সেলিম এইচ রহমান, চেয়ারম্যান, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান ও সিইও মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক ড. কে এম আখতারুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন মেলা কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ আব্দুল আউয়াল, এ করিম মজুমদার; সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, মো. ইলিয়াস সরকার; মহাসচিব বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি প্রমুখ।

Share

Don't Miss

আজ আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের নির্বাচন

রিহ্যাবের স্মরণকালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে বিবেচনা করছেন আবাসন ব্যবসায়ীরা। মোট ২৯টি পদে সবগুলোতেই সরাসরি ভোট হবে।

জিডিপিতে রিয়েল এস্টেট ও নির্মাণ খাতের অবদান ১৮ শতাংশ: রিহ্যাব

‘কিছু বড় চ্যালেঞ্জ এর কথাও তুলে ধরেন: নির্মাণ খাতে কাঁচামালের মূল্য বৃদ্ধি, ব্যাংকিং খাতে ঋণের উচ্চ সুদ হার, এবং নকশা ও অনুমোদন সংক্রান্ত...

Related Articles

বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আসলে কার নিয়ন্ত্রণে, সেখানে জমি কীভাবে বেচাকেনা হয়—জাতীয়...

দেশের অর্ধেক মানুষের নিরাপদ আবাসন নেই

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন...

বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ

বাংলাদেশের অর্থনীতিতে আবাসন বা রিয়েল এস্টেট খাত অন্যতম প্রধান চালিকাশক্তি। মোট দেশজ...

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

<