আবাসন সংবাদএডিটরস পিক

ক্রিডেন্স হাউজিংয়ের অর্ধশতাধিক প্রকল্পে বিভিন্ন আয়তনের ফ্ল্যাট

Share
Share

দেশের আবাসন খাতের নবীন প্রতিষ্ঠানগুলোর একটি ক্রিডেন্স হাউজিং। ২০১৬ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ৩৯টি আবাসন প্রকল্প ক্রেতাদের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায় তাদের প্রকল্প রয়েছে।

রিহ্যাবের আবাসন মেলায় ৫২টি আবাসন প্রকল্প নিয়ে আসছে ক্রিডেন্স হাউজিং। এ প্রকল্পগুলো গুলশান, ধানমন্ডি, বনানী, মোহাম্মদপুর, লালমাটিয়া, কলাবাগান, মনিপুরীপাড়া, সিদ্ধেশ্বরী বেইলী রোড, আরকে মিশন রোড, ইস্কাটন গার্ডেন, উত্তরা এবং খিলগাঁওয়ে অবস্থিত। প্রতিটি প্রকল্পে রয়েছে বিভিন্ন আয়তনের অ্যাপার্টমেন্ট। মেলায় ১ হাজার ৩২১ বর্গফুট থেকে ৩ হাজার ৩৯৩ বর্গফুট আয়তনের ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট প্রদর্শন করবে ক্রিডেন্স।

ক্রিডেন্সের কর্মকর্তারা জানান, সমসাময়িক প্রয়োজনগুলো বিবেচনায় রেখেই স্থাপত্য নকশা তৈরি করে ক্রিডেন্স। তাদের রয়েছে দেশসেরা স্থপতি ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। ক্রিডেন্স কখনোই কোয়ালিটিসম্পন্ন স্ট্রাকচারাল উপাদান-উপকরণ ও বিজ্ঞানভিত্তিক আধুনিক প্রযুক্তি ব্যবহারে মান নিয়ে কোনো আপস করে না। প্রতিষ্ঠানটির অহংকার করার মতো একটি বিষয় হচ্ছে, নির্দিষ্ট সময়ের কয়েক মাস আগেই প্রকল্পের কাজ শেষ করে তা ক্রেতাদের বুঝিয়ে দেয়।

ক্রিডেন্স হাউজিংয়ের মহাব্যবস্থাপক সাখাওয়াৎ হোসেন বলেন, একটি ভালো বাসস্থান একটি ভালো স্বপ্ন দেখা ছাড়া কখনোই সম্ভব নয়। একটি আরাম ও স্বস্তিদায়ক বাসস্থান প্রত্যেক মানুষের সন্তানের মতোই আপন। বিষয়টি মাথায় রেখেই ক্রিডেন্স হাউজিং লিমিটেড একটি আদর্শ বাসস্থান নির্মাণে সব সময় বদ্ধপরিকর।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<