আবাসন সংবাদ

স্বপ্ননিবাসের নতুন বিজ্ঞাপনচিত্রে মুশফিক ফারহান

Share
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ননিবাস অ্যাসেট্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সোলায়মান শাওন, উপব্যবস্থাপনা পরিচালক মো. মহিদুর রহমান রাহাত, অভিনয়শিল্পী মুশফিক ফারহান, সমু চৌধুরী এবং বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা সজল আহমেদ
Share

‘স্বপ্ননিবাস অ্যাসেট্স লিমিটেড’ নামে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের জন্য নির্মিত বিজ্ঞাপনচিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ননিবাস অ্যাসেট্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সোলায়মান শাওন, উপব্যবস্থাপনা পরিচালক মো. মহিদুর রহমান রাহাত, অভিনয়শিল্পী মুশফিক ফারহান, সমু চৌধুরী এবং বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা সজল আহমেদ।

স্বপ্ননিবাস অ্যাসেট্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সোলায়মান শাওন বলেন, “সাধ্যের মধ্যে স্বপ্নের নিবাস” স্লোগানে আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা গড়ে তুলছি ব্যতিক্রমধর্মী আবাসন প্রকল্প “স্বপ্ননিবাস”।

প্রকল্পটি ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডি ও মোহাম্মদপুর থেকে মাত্র ছয় কিলোমিটার পশ্চিমে ১৭০ ফিট ওয়েস্টার্ন বাইপাস সড়কের (আউটার রিং রোড) পাশেই অবস্থিত। একজন নাগরিকের দৈনন্দিন জীবনের নানা চাহিদার কথা বিবেচনায় রেখে গড়ে উঠছে প্রকল্পটি।’

মো. সোলায়মান শাওন বলেন, ‘মুশফিক ফারহান বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী। আশা করছি তার অভিনীত ভিন্নধর্মী এই বিজ্ঞাপনের মাধ্যমে স্বপ্ননিবাসের নতুন প্রকল্পটি সম্পর্কে দর্শক-ক্রেতারা আগ্রহী হবেন।’

শিগগিরই দেশের বিভিন্ন টিভি চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপনটি প্রচারিত হবে।

Share

Don't Miss

সংকট সমাধানে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট এ্যান্ড...

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

Related Articles

বিএফআইইউ’র সঙ্গে রিহ্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ এবং বাংলাদেশ...

REP Forum-এর ৮ সদস্যের কমিটি গঠন

রিয়েল এস্টেট খাতের পেশাজীবীদের সমন্বয়ে গঠিত REP Forum (রিয়েল এস্টেট প্রোফেশনালস ফোরাম)-এর...

জাঁকজমকপূর্ণ আয়োজনে জ্যামস গ্রুপের ১৯ বছরে পদার্পণ

দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জ্যামস গ্রুপ (Jams Group) ১৮ বছর...

আধুনিক আবাসনের নান্দনিকতায় দেশীয় টাইলসের বিপ্লব

রাজধানীর অভিজাত এলাকাগুলোতে একের পর এক মাথা উঁচু করে দাঁড়াচ্ছে আধুনিক কন্ডোমিনিয়াম...

<