তিন দিনের মিরপুর আবাসন মেলা শুরু

Share
ছবি: সংগৃহীত
Share

যাদুর নগরী ঢাকায় অনেকেই বাড়ি করার স্বপ্ন দেখেন। স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের সহজে জমির প্লট খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে রাজধানীতে শুরু হলো তিন দিনের মিরপুর আবাসন মেলা।

বুধবার (১৫ মে) সকালে রিয়েল এস্টেট কোম্পানি কেডি প্রপার্টিস লিমিটেডের উদ্যোগে রাজধানীর মিরপুর-১০ (মেট্রোরেল সংলগ্ন) এফ এস স্কয়ার শপিং মলের নীচ তলায় এই মিরপুর আবাসন মেলা শুরু হয়। মেলা চলবে শুক্রবার (১৭ মে) সন্ধ্যা পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে।

আয়োজকরা জানিয়েছেন, রাজধানীর আশপাশে কোথাও জমি কিনে যারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখছেন, এমন স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের সহজে জমির প্লট খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে রিয়েল এস্টেট কেডি প্রপার্টিস লিমিটেড এই আবাসন মেলার আয়োজন করেছে।

তিন দিনের মিরপুর আবাসন মেলা শুরু
ছবি: সংগৃহীত

আয়োজকরা আরও জানিয়েছেন, তথ্যপ্রযুক্তির এই যুগে আধুনিকভাবে জীবনযাপনের জন্য সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধাসহ শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সৌন্দর্যের মাঝে স্নিগ্ধ ও নিরিবিলি, সবুজে ঘেরা ইছামতি নদীর কোল ঘেঁষে গড়ে তোলা হয়েছে দেশের স্বনামধন্য কোম্পানি কেডি প্রপার্টিস লিমিটেড-এর আবাসন প্রকল্প ‘বিক্রমপুর মডেল টাউন’। প্রকল্পটি মতিঝিল থেকে খুব কাছে। ঢাকা-মাওয়া হাইওয়ে সংলগ্ন রিভারভিউ স্মার্ট সিটিটিতে রয়েছে আধুনিক নাগরিক জীবনের সব ধরনের উপকরণ। চারদিকে রয়েছে মানুষের বসবাস। রয়েছে উন্নত ও অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। প্রকল্পের উভয়দিকে রয়েছে সরকারি প্রশস্ত রাস্তা। আগ্রহী ক্রেতা জমি কিনে মূল্য পরিশোধের সাথে সাথে সাফ-কবলা দলিলসহ রেজিস্ট্রেশন করে দেওয়ার রয়েছে উন্নত ও মানসম্মত ব্যবস্থা।

>>আরও পড়ুন: রাজধানীর বারিধারায় একক আবাসন মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার

আয়োজকরা আরও জানিয়েছেন, এই প্রকল্পের কর্ণার প্লট মাসিক কাঠা প্রতি ৩ হাজার ৯৬০ টাকার কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। আবার এককালীন মূল্য পরিশোধ করেও ৯.৬০ লক্ষ টাকায় প্লট কেনার সুযোগ রয়েছে। প্রকল্পের ৩ কাঠার কর্ণার প্লটগুলোর জন্য এ সুবিধা দেওয়া হচ্ছে।

মেলার বিশেষ আকর্ষণ সম্পর্কে আয়োজকরা জানান, মেলা উপলক্ষে প্লট কেনায় থাকছে বিশেষ আকর্ষণীয় মূল্য ছাড়। প্লট বুকিং দিলেই মিলবে এসি, চার্জার ফ্যান, ডিসকাউন্ট কার্ড ফ্রি’র মতো আকর্ষণীয় পুরস্কার।

ছবি: সংগৃহীত

“বিক্রমপুর মডেল টাউন” প্রকল্প থেকে কেনো প্লট কিনবেন ক্রেতারা, জবাবে আয়োজকরা জানান, স্বপ্নের পদ্মাসেতুকে কেন্দ্র করে ঢাকা মাওয়া রোড ফুটে উঠছে সরকারের বহুমুখী উন্নয়নের চিত্র। ইতিমধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরিত হয়েছে কেরাণীগঞ্জ ঢাকা-মাওয়া রোডের পাশে। তার পাশেই গড়ে উঠবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েল দ্বিতীয় ক্যাম্পাস। যার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। পদ্মাসেতু বাস্তবায়নের সাথে সাথেই দক্ষিণাঞ্চলকে ঘিরে সরকার সুদূর প্রসারী মহাপরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে পায়রা সমুদ্র বন্দর উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। পদ্মার পাড়ে গড়ে উঠছে আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্সসহ অলিম্পিক ভিলেজ। হংকং ও সিঙ্গাপুরের আদলে গড়ে উঠবে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি। মুন্সিগঞ্জে গড়ে উঠবে আধুনিক শিল্প পল্লী। উন্নত নাগরিক সুবিধা নিয়ে পবিবেশ ও গ্রাহক বান্ধব আবাসন হবে “বিক্রমপুর মডেল টাউন”।

>>আরও পড়ুন: গুলশানে ক্যানভা রিয়েল এস্টেট একক আবাসন মেলা চলছে

এক্সপ্রেস হাইওয়ে: ঢাকার যাত্রাবাড়ি থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কি.মি. সড়ক রূপ নিচ্ছে হাইওয়েতে। যার মধ্যে ঢাকা-মাওয়া ৩০ কি.মি. আর জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ২০ কি.মি. এটি হবে দেশের প্রথম এক্সপ্রেস হাহওয়ে যেখানে মূল সড়কে থাকবে ৪টি লেন। সঙ্গে সড়কের দুই পাশে থাকবে সাড়ে পাঁচ মিটার করে (একেক পাশে দুই লেন) দুটি সার্ভিস লেন। এটি নির্মান সম্পন্ন হওয়ার পর মাত্র ৪০ মিনিটেই পৌঁছে যাবে ঢাকা থেকে ফবিদপুরের ভাঙ্গায়। এটি নির্মানের পর এটাই হবে বাংলাদেশের দ্রুততম সড়কপথ। এখানে রয়েছে পরিবেশবান্ধব আবাসন, উন্নত সকল নাগরিক সুবিধা, ৪০০ ফুট প্রশস্ত ঢাকা-মাওয়া রোড।

যারা ‘বিক্রমপুর মডেল টাউন’ প্রকল্পের জমি যারা কিনতে আগ্রহী ও মেলার বিষয় জানতে চান তাদেরকে 01407 052210 মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে। আরও বিস্তারিত জানা যাবে ‘বিক্রমপুর মডেল টাউন’-এর অফিসিয়াল ফেসবুকের এই ঠিকানায়। ওয়েবসাইটেও বিস্তারিত দেখা যাবে এই ঠিকানায়।

Share

Don't Miss

আবাসন খাতের উন্নয়নে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান মোহাম্মদ আলিম উল্লাহ

দীর্ঘদিন ধরে আবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত থেকে আবাসন ব্যবসায় মোহাম্মদ আলিম উল্লাহ অতি দক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে আসছেন। রিহ্যাব সদস্যদের স্বার্থ...

১৪ বছরের সংগ্রামের পর রিহ্যাবে নির্বাচন: এক অসহনীয় আন্দোলন

দীর্ঘ ১৪ বছর ধরে নির্বাচনহীন অবস্থায় ছিল দেশের অন্যতম প্রভাবশালী আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এই দীর্ঘ সময়ে সংগঠনের ভেতরে গণতান্ত্রিক চর্চা স্থবির হয়ে...

Related Articles

দেশের অর্ধেক মানুষের নিরাপদ আবাসন নেই

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন...

বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ

বাংলাদেশের অর্থনীতিতে আবাসন বা রিয়েল এস্টেট খাত অন্যতম প্রধান চালিকাশক্তি। মোট দেশজ...

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

<