আবাসন সংবাদএডিটরস পিকপ্রধান প্রতিবেদন

রাজধানীর বারিধারায় একক আবাসন মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার

Share
ছবি: সংগৃহীত
Share

যাদুর নগরী রাজধানীর আশপাশে কোথাও তিন বা পাঁচ কাঠা জমি কিনে যারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখছেন, এমন স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের সহজে জমির প্লট খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে রাজধানীতে শুরু হচ্ছে ৪ দিনের আবাসন মেলা।

বৃহস্পতিবার (৯ মে) সকালে রিয়েল এস্টেট কোম্পানি এসেন্ড গ্রুপের উদ্যোগে রাজধানীর বারিধারা ডিওএইচএস-এর ১১ নম্বর রোডের ৫৩১ নম্বর বাড়ির তৃতীয় তলায় এই একক আবাসন মেলা শুরু হবে। চলবে রবিবার (১২ মে) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা চলবে রাত ১০টা পর্যন্ত।

 

রাজধানীর বারিধারায় একক আবাসন মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত

আয়োজকরা জানিয়েছেন, মেলা উপলক্ষে প্লট কেনায় থাকছে বিশেষ আকর্ষণীয় মূল্য ছাড়। প্লট বুকিং দিলেই মিলবে স্মার্ট এলইডি টিভি ও ডিনার সেটের মতো আকর্ষণীয় পুরস্কার। বিনোদনের জন্য থাকছে মেহেদী ও পিঠা উৎসব এবং কফি আড্ডা। সেসাথে ফ্রি এন্ট্রি কুপন লটারি ড্র-তে থাকছে ৫০টি আকর্ষণীয় পুরস্কার।

 

ছবি: সংগৃহীত

অন্যদিকে, আগ্রহী ক্রেতা প্লটের এককালীন মূল্য পরিশোধের সাথে সাথেই পেয়ে যাবেন সাব-কবলা রেজিস্ট্রেশন। এছাড়া থাকছে কিস্তিতে প্লট কেনার সুযোগ।

তাই, আগ্রহীরা চাইলে মেলায় অংশগ্রহণ করে এসেন্ড গ্রুপের স্টল পরিদর্শন করে প্রকল্পগুলো সমন্ধে বিস্তারিত জেনে ভবিষ্যতের বিনিয়োগ নিশ্চিত করতে পারবেন।

ছবি: সংগৃহীত

আয়োজকরা আরও জানিয়েছেন, এসেন্ড গ্রুপের চারটি প্রকল্প রয়েছে। প্রকল্পগুলো হলো ‘পূর্বাচল এসেন্ড টাউন’, ‘এসেন্ড টাউন’, ‘এসেন্ড ইস্টার্ন টাউন’ ও ‘এসেন্ড গ্রীন টাউন’। কুড়িল বিশ্বরোড হতে মাত্র ১০ মিনিটের দূরত্বে গড়ে তোলা হয়েছে ‘পূর্বাচল এসেন্ড টাউন’। পূর্বাচল নিউ টাউনের ২১ নং সেক্টরের সাথে রয়েছে ‘এসেন্ড ইস্টার্ন টাউন’। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন গড়ে তোলা হয়েছে এসেন্ড টাউন। ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল থেকে ৩০ মিনিটের দূরত্বে গড়ে উঠেছে ‘এসেন্ড গ্রীন টাউন’।

ছবি: সংগৃহীত

মেলার যেকোনো বিষয়ে জানা যাবে 018 94 933000 ও 01894933003 এই মোবাইল নম্বরে। ওয়েবসাইটেও বিস্তারিত দেখা যাবে এই ঠিকানায়। ফেসবুকে বিস্তারিত দেখতে ভিজিট করুন।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<