অর্থ ও বাণিজ্যএডিটরস পিকপ্রধান প্রতিবেদন

শুয়ে-বসে বন্যপ্রাণী দেখার সুযোগ অস্ট্রেলিয়ায়

Share
শুয়ে-বসে বন্যপ্রাণী দেখার সুযোগ অস্ট্রেলিয়ায়
ছবি: সংগৃহীত
Share

হোটেল রুমের আরাম-আয়েশ থেকে বন্য প্রাণীদের ঘনিষ্ঠভাবে রোমাঞ্চকর হওয়ারই কথা। এ স্বপ্নপূরণে প্রধান বাধা নিরাপত্তা। সেই নিশ্চয়তা পুরোপুরি রয়েছে অস্ট্রেলিয়ায়।

দেশটির অনেক চিড়িয়াখানা গেট বন্ধ হওয়ার পরও সেখানে অতিথিদের থাকার অনুমতি দিচ্ছে। তাদের জন্য নির্মাণ করা হয়েছে বাংলো, লজসহ নানা ধরনের অবকাঠামো।

এমন একটি স্থান হলো কুইন্সল্যান্ডের সানশাইন উপকূলে ক্রোকোডাইল হান্টার লজ। সেখানে দর্শনার্থীরা বিভিন্ন প্রজাতির প্রাণীর আবাসস্থলের মধ্যে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন। তাদের কক্ষের আশপাশে অবাধে ঘুরে বেড়ায় বন্য ক্যাঙারু, কোয়ালা বা ইমু। মেলবোর্নের কাছে ভেরিবি ওপেন রেঞ্জ চিড়িয়াখানা দিচ্ছে রাত্রিযাপনের সুযোগ।

সেখানে প্রতিদিন সকালে বারান্দা থেকে মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন অতিথিরা। তাদের নিরাপত্তা দূরত্বে চলাচল করে গন্ডার ও জিরাফ। সিডনির তারঙ্গা চিড়িয়াখানায় রয়েছে ক্যাম্পিং সাইট। যেখানে অতিথিরা সাফারি স্টাইলের তাঁবুতে রাত্রিযাপন করেন এবং চিড়িয়াখানার ঘেরের মধ্যে থাকা নিশাচর প্রাণীদের পর্যবেক্ষণের সুযোগ পান। অবশ্য রাজধানী ক্যানবেরার ন্যাশনাল জু অ্যান্ড অ্যাকুয়ারিয়াম পর্যটনের নতুন এ ধারণাকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে।

এখানে জামালা ওয়াইল্ডলাইফ লজে ১৮টি বিলাসবহুল বাংলো ও ট্রি হাউজ, যার সবই চিড়িয়াখানার ৪৭ হেক্টর জমিতে অবস্থিত। এ চিড়িয়াখানার লবি​​থেকে শুরু করে প্রতিটি কক্ষ আফ্রিকান মোটিফ দিয়ে সাজানো হয়েছে। এ আবাসনে অতিথিরা এশিয়া ও আফ্রিকার সবচেয়ে চিত্তাকর্ষক ও বিপন্ন প্রাণীদের সঙ্গে ঘনিষ্ঠ সাক্ষাতের সুযোগ পান।

সিডনি থেকে বেড়াতে আসা ওয়াল্টার ও মিশেল দম্পতি বলে, সিংহের সঙ্গে থাকার অভিজ্ঞতা একটু ভীতিকর কিন্তু খুব উত্তেজনাপূর্ণ।

এ দম্পতি ভোর ৪টায় জানালায় সিংহীর গর্জন ও থাবার শব্দে জেগে ওঠার বর্ণনা দেয়। জিরাফ ট্রি হাউজে থাকা অতিথিরা তাদের বারান্দা থেকে লম্বা গলার প্রাণীদের গাজর ও পাতা খাওয়ানোর সুযোগ পেয়েছেন বলেও জানান। সূত্র: নিক্কেই এশিয়া ও জামালা ওয়াইল্ডলাইফ লজ।

Share

Don't Miss

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

কেনাকাটার আভিজাত্য এখন আর সীমিত নেই গুলশান-বনানী এলাকায়

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেটে যখন উপচে পড়া ভিড়, তখন গুলশান-বনানী এলাকার বিপণিবিতানগুলোর কেনাকাটা চলছিল অনেকটা ঢিলেঢালা ভাবে। এক সময়কার বিত্তবানদের...

Related Articles

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

বিশ্ব আবাসনের নতুন কেন্দ্রবিন্দু রিয়াদে ৬৩ বিলিয়ন ডলারের রেকর্ড লেনদেন

রিয়াদে অনুষ্ঠিত মেগা-ইভেন্ট ‘সিটিস্কেপ গ্লোবাল’-এ রেকর্ড পরিমাণ লেনদেনের পর বৈশ্বিক আবাসন খাতের...

<