অর্থ ও বাণিজ্যএডিটরস পিক

জাপানে ধনী পর্যটকদের জন্য চালু হচ্ছে হোন্ডাজেট

Share
জাপানে ধনী পর্যটকদের জন্য চালু হচ্ছে হোন্ডাজেট
ছবি: সংগৃহীত
Share

পর্যটন গন্তব্য হিসেবে বিদেশীদের কাছে জাপান দিন দিন আগের চেয়ে বেশি কাঙ্ক্ষিত হয়ে উঠছে। এ সুযোগ লুফে নিচ্ছে পরিষেবা খাতের কোম্পানিগুলো। বিদেশীদের সামনে রেখে সম্প্রতি হোন্ডাজেট বিজনেস এয়ারক্রাফটের নতুন পরিষেবা চালুর কথা জানিয়েছে হোন্ডা মোটর।

কোম্পানিটি আকাশপথে বিদেশী দর্শনার্থী ও অন্যান্য গ্রাহককে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিতে ট্রাভেল এজেন্সিগুলোকে সাহায্য করবে। আপাতত এ পরিষেবার অধীনে হোন্ডাজেট নির্বাচিত কিছু বিমানবন্দরকে বেছে নিয়েছে।

এসব গন্তব্যে আকাশপথ ছাড়াও মধ্যবর্তী সড়কপথে ভ্রমণসহ যাবতীয় পরিবহন পরিচালনা করবে কোম্পানিটি। এজন্য প্রতি ৩০০ কিলোমিটারে ট্রাভেল এজেন্সিগুলো থেকে নির্দিষ্ট হারে ফি নেবে হোন্ডা।

চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া পরিষেবায় এর মধ্যে চারটি কোম্পানি যুক্ত হয়েছে। ট্রাভেল কোম্পানি জাপানটিকিট ভ্রমণ সেবার জন্য প্রতি রাতে ১৫ লাখ ইয়েন বা সাড়ে ৯ হাজার ডলার প্রারম্ভিক ফি ধরেছে। তাদের প্রস্তাবে ইয়ামাগুচি ও তোয়ামা প্রিফেকচারের মতো আকর্ষণীয় গন্তব্য অন্তর্ভুক্ত।

ফুজি পর্বত বা গেইশা অধ্যুষিত অঞ্চলের মতো আন্তর্জাতিক পরিচিত কিছু পর্যটন গন্তব্য রয়েছে জাপানে। এর বাইরে আজকাল দূরবর্তী অঞ্চলগুলো দেখার প্রতি বিদেশী পর্যটকদের আগ্রহ ক্রমবর্ধমান হারে বাড়ছে। কিন্তু বড় শহরের কাছাকাছি না হলে সচরাচর এসব প্রত্যন্ত অঞ্চলে আকাশপথে ভ্রমণ পরিষেবা অপ্রতুল।

হোন্ডাজেট ওইসব অঞ্চলে ভ্রমণের সময় কমিয়ে দেবে। বিশেষ করে সম্পদশালী ভ্রমণকারীদের কাছে এ ধরনের সেবা বেশ কাঙ্ক্ষিত বলে জানা যাচ্ছে। সূত্র: নিক্কেই এশিয়া

Share

Don't Miss

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির সংহতকরণ এবং বিদ্যুৎ চাহিদার...

Related Articles

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি...

আবাসনে নতুন কর-আতঙ্ক! জমি দিয়ে ফ্ল্যাট, কোটি টাকার কর!

রাজধানীর খিলগাঁওয়ে পুরোনো একটি একতলা বাড়ির মালিক আব্দুল খালেক। ষাটোর্ধ্ব এই অবসরপ্রাপ্ত...

রিটার্ন ছাড়া জমি–ফ্ল্যাট নামজারি নয়

আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর...

জমি-ফ্ল্যাটের প্রকৃত মূল্য দেখানোর সুযোগ

বিনাপ্রশ্নে জমি-ফ্ল্যাটের প্রকৃত মূল্য রিটার্নে দেখানোর সুযোগ দেওয়া হয়েছে। তবে এ জন্য...

<