বিলাসপণ্যে সবচেয়ে ব্যয়বহুল সিঙ্গাপুর

Share
বিলাসপণ্যে সবচেয়ে ব্যয়বহুল সিঙ্গাপুর
ছবি: সংগৃহীত
Share

বিলাসপণ্যে ব্যয়ের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। শহরটিতে সবচেয়ে বেশি ব্যয় হয় গহনা, জুতা, খাবার, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতের পরিষেবাগুলোয়। সম্প্রতি সুইস সম্পদ ব্যবস্থাপক কোম্পানি জুলিয়াস বেয়ার গ্রুপের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বী হংকং ২০২৩ সাল থেকে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে লন্ডন এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমেছে।

ব্যবসাপ্রতিষ্ঠানের পরিবেশের পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার সুনাম বজায় রেখে অতিধনী ব্যক্তিদের আকৃষ্ট করে চলেছে সিঙ্গাপুর।

এদিকে রিয়েল এস্টেট বাজারের বিদ্যমান চ্যালেঞ্জ ও ভোক্তাদের আস্থা কমায় সাংহাই চতুর্থ স্থানে নেমে গেছে। এছাড়া জাপানি মুদ্রা ইয়েনের দরপতনের কারণে ২৩তম স্থানে নেমে এসেছে টোকিও।

এদিকে চিলির সান্তিয়াগো এখন টোকিওর চেয়ে বেশি ব্যয়বহুল শহরে পরিণত হয়েছে। যদিও এমন পরিস্থিতি একসময় অকল্পনীয় ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের জুরিখ ষষ্ঠ স্থানে উঠেছে। এর পেছনে ভূমিকা রেখেছে মূলত সুইস ফ্রাংকের শক্তিশালী অবস্থান।

আবাসিক সম্পত্তি, গাড়ি, বিজনেস-ক্লাস ফ্লাইট, স্কুল, ডিগস্টেশন ডিনার এবং অন্যান্য বিলাস পণ্য ও পরিষেবা বিশ্লেষণ করে জুলিয়াস বেয়ারের লাইফস্টাইল সূচকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ২৫টি শহরকে তালিকায় স্থান করে দিয়েছে। সূত্র: দ্য স্ট্রেইট টাইমস।

Share

Don't Miss

আজ আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের নির্বাচন

রিহ্যাবের স্মরণকালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে বিবেচনা করছেন আবাসন ব্যবসায়ীরা। মোট ২৯টি পদে সবগুলোতেই সরাসরি ভোট হবে।

জিডিপিতে রিয়েল এস্টেট ও নির্মাণ খাতের অবদান ১৮ শতাংশ: রিহ্যাব

‘কিছু বড় চ্যালেঞ্জ এর কথাও তুলে ধরেন: নির্মাণ খাতে কাঁচামালের মূল্য বৃদ্ধি, ব্যাংকিং খাতে ঋণের উচ্চ সুদ হার, এবং নকশা ও অনুমোদন সংক্রান্ত...

Related Articles

বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ

বাংলাদেশের অর্থনীতিতে আবাসন বা রিয়েল এস্টেট খাত অন্যতম প্রধান চালিকাশক্তি। মোট দেশজ...

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

<