আবাসন সংবাদএডিটরস পিক

জাঁকজমকপূর্ণ আয়োজনে জ্যামস গ্রুপের ১৯ বছরে পদার্পণ

Share
Share

দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জ্যামস গ্রুপ (Jams Group) ১৮ বছর পেরিয়ে ১৯ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই পথচলা এবং সাফল্যের ধারাবাহিকতাকে উদযাপন করতে রাজধানীর জলসিড়ি সেন্ট্রাল গল্ফ ক্লাবে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​রিয়েল এস্টেট জগতের মিলনমেলা

​শনিবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে রিয়েল এস্টেট সেক্টরের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতা এবং দেশের বিভিন্ন স্বনামধন্য ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি দেশের আবাসন খাতের একটি মিলনমেলায় পরিণত হয়।

কেক কেটে শুভেচ্ছা বিনিময়

​জ্যামস গ্রুপের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন জ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (MD) মোহাম্মাদ শাহাদাত হোসাইন। এসময় তাঁর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাট্রন গ্রুপের (Patron Group) ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ খন্দকার।

আসছে মেগা প্রজেক্ট: জ্যামস ও প্যাট্রনের যৌথ উদ্যোগ

​অনুষ্ঠানে জ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ শাহাদাত হোসাইন গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,

​”১৮ বছরের এই দীর্ঘ যাত্রায় মানুষের আস্থা ও ভালোবাসাই আমাদের মূল শক্তি। ভবিষ্যতে আমরা আরও আধুনিক ও মানসম্মত আবাসন উপহার দিতে বদ্ধপরিকর।”

​অনুষ্ঠানে জ্যামস গ্রুপ ও প্যাট্রন গ্রুপের আসন্ন একটি মেগা প্রজেক্টের ঘোষণা দেওয়া হয়। এই জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টটি দেশের আবাসন শিল্পে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন জ্যামস ও প্যাট্রন গ্রুপের কর্ণধাররা। JP Business Center ভিডিও দেখতে ক্লিক করুন

​রাতের ডিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।

Share

Don't Miss

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির সংহতকরণ এবং বিদ্যুৎ চাহিদার...

Related Articles

REP Forum-এর ৮ সদস্যের কমিটি গঠন

রিয়েল এস্টেট খাতের পেশাজীবীদের সমন্বয়ে গঠিত REP Forum (রিয়েল এস্টেট প্রোফেশনালস ফোরাম)-এর...

আধুনিক আবাসনে নতুন ট্রেন্ড: কন্ডোমিনিয়াম ও রিসোর্ট-লাইফস্টাইল

সকালের হিমেল হাওয়া ভেসে আসছে। জানালার পর্দা সরাতেই চোখে পড়ছে নীল জলরাশির...

আধুনিক আবাসনের নান্দনিকতায় দেশীয় টাইলসের বিপ্লব

রাজধানীর অভিজাত এলাকাগুলোতে একের পর এক মাথা উঁচু করে দাঁড়াচ্ছে আধুনিক কন্ডোমিনিয়াম...

আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, প্রতিষ্ঠানের ডিএমডি গ্রেপ্তার

আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের...

<