অর্থ ও বাণিজ্যএডিটরস পিক

আকরিক লোহার রফতানি বাড়িয়েছে ইউক্রেন

Share
আকরিক লোহার রফতানি বাড়িয়েছে ইউক্রেন
ছবি: সংগৃহীত
Share

ইউক্রেনে চলতি বছরের প্রথম ছয় মাসে আকরিক লোহার রফতানি বেড়েছে। গত সপ্তাহে প্রকাশিত দেশটির স্টেট কাস্টমস সার্ভিসের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, এ সময় আকরিক লোহার রফতানি ২ দশমিক ২ গুণ বেড়ে ১ কোটি ৮৩ লাখ ১৫ হাজার টনে পৌঁছেছে।

প্রতিবেদন অনুসারে, আকরিক লোহা রফতানি থেকে ইউক্রেনে বৈদেশিক মুদ্রার আয় ৭৮ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৬০ কোটি ২২ লাখ ৫৫ হাজার ডলারে পৌঁছেছে।

চলতি বছরের প্রথমার্ধে ইউক্রেনের আকরিক লোহা রফতানির প্রধান গন্তব্য ছিল চীন। এ সময় দেশটিতে আর্থিক মূল্যের হিসেবে ৩৮ দশমিক ৬৬ শতাংশ আকরিক লোহা রফতানি করেছে ইউক্রেন। এছাড়া স্লোভাকিয়ায় ১৬ দশমিক ৪৬ ও পোল্যান্ডে ১৫ দশমিক ৮৩ শতাংশ রফতানি করা হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি-জুন পর্যন্ত ইউক্রেন ১ লাখ ৫১ হাজার ডলার মূল্যের মোট ৩৩০ টন আকরিক লোহা আমদানি করেছে। আগের বছরে একই সময়ে এর পরিমাণ ছিল ৬৮ টন, যার বাজার মূল্য ৪২ হাজার ডলার। চলতি বছর আর্থিক মূল্যের হিসেবে নেদারল্যান্ডস থেকে ৪৭ দশমিক শূন্য ২ শতাংশ, ইতালি থেকে ১৯ দশমিক ৮৭ ও নরওয়ে থেকে ১৮ দশমিক ৫৪ শতাংশ আমদানি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ইউক্রেনের আকরিক লোহা রফতানি আগের বছরের তুলনায় ২৬ শতাংশ কমে গিয়েছিল। এ সময় রফতানির পরিমাণ ১ কোটি ৭৭ লাখ ৫৩ হাজার টনে নেমে আসে। এ খাত থেকে বৈদেশিক মুদ্রা আয় ১৭৬ কোটি ৬৯ লাখ ডলার বা ৩৯ দশমিক ৩ শতাংশ কমেছিল। ইউক্রেন প্রধানত স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডে আকরিক লোহা রফতানি করেছিল। এর মধ্যে আর্থিক মূল্যে স্লোভাকিয়ায় ২৮ দশমিক ৩৯ শতাংশ, চেক প্রজাতন্ত্রে ১৯ দশমিক ৭৪ ও পোল্যান্ডে ১৯ দশমিক ৫৬ শতাংশ রফতানি করেছিল।

গত বছর ইউক্রেন ১৩৫ হাজার ডলার মূল্যের মোট ২৫০ টন আকরিক লোহা আমদানি করেছিল। এ সময় নরওয়ে থেকে আর্থিক মূল্য হিসেবে ৩৪ দশমিক ৮১ শতাংশ, ইতালি থেকে ২৮ দশমিক ৮৯ ও নেদারল্যান্ডস থেকে ২৮ দশমিক ৮৯ শতাংশ আমদানি করা হয়েছিল। এর আগে ২০২২ সালে মোট ১০১ টন আকরিক লোহা ৬৫ হাজার ডলারে আমদানি করেছিল ইউক্রেন। সূত্র: ওপেন ফর বিজনেস।

Share

Don't Miss

আবাসন খাত রক্ষায় ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাব মোকাবিলা এবং নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখতে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল সহায়তা চায় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট...

গৃহায়নমন্ত্রীর সঙ্গে রিহ্যাব ও পরিকল্পনাবিদদের সৌজন্য সাক্ষাৎ

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং নগর পরিকল্পনাবিদদের...

Related Articles

আবাসন খাতে গভীর সংকট, তবে দীর্ঘমেয়াদে রয়েছে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে

“বাংলাদেশের আবাসন খাত বর্তমানে গত এক দশকের অন্যতম কঠিন সময় পার করছে।...

বিএফআইইউ’র সঙ্গে রিহ্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ এবং বাংলাদেশ...

REP Forum-এর ৮ সদস্যের কমিটি গঠন

রিয়েল এস্টেট খাতের পেশাজীবীদের সমন্বয়ে গঠিত REP Forum (রিয়েল এস্টেট প্রোফেশনালস ফোরাম)-এর...

জাঁকজমকপূর্ণ আয়োজনে জ্যামস গ্রুপের ১৯ বছরে পদার্পণ

দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জ্যামস গ্রুপ (Jams Group) ১৮ বছর...

<