চীনে চালু হলো লাক্সারি সিনিয়র হোম

Share
চীনে চালু হলো লাক্সারি সিনিয়র হোম
ছবি: সংগৃহীত
Share

চীনের নানজিং শহরে প্রথমবারের মতো বয়স্ক নাগরিকদের জন্য লাক্সারি হোম চালু করেছে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান কেপেল। সিনডোরা লিভিং ব্র্যান্ডের আওতায় ২০ হাজার বর্গমিটারের আবাসন পরিষেবা চালু করেছে সংস্থাটি।

এখানে ৪০০ জন প্রবীণ স্বচ্ছন্দে বসবাস করতে পারবেন। ২০২২ সালে স্থানীয় একটি সিনিয়র হোম অধিগ্রহণ করে কেপেল। এর পরিমার্জন করে নতুন রূপ দিয়েছে।

এ সিনিয়র হোমে বিভিন্ন ধরনের সেবা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, নার্সিং, পুনর্বাসন ও ডিমেনশিয়া কেয়ার। এছাড়া অ্যান্টিগ্র্যাভিটি ট্রেড মিল ও এক্সসাইজ পুলসহ ব্যায়ামের অন্যান্য সুবিধা রয়েছে এতে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের ক্ষেত্রে ডে-কেয়ার সেবাও দেয়া হচ্ছে।

গত মাসের শেষদিকে সিনিয়র হোমটির উদ্বোধন হয়। এ সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেপেলের পক্ষ থেকে বলা হয়, ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যা বিশ্বের অনেক অংশে, বিশেষ করে এশিয়ায় মানসম্পন্ন সিনিয়র কেয়ার পরিষেবার চাহিদাকে বাড়িয়ে তুলেছে।

চীনে বয়স্ক নাগরিকের সংখ্যা ক্রমেই বৃদ্ধির তুলনায় সিনিয়র লিভিং ফ্যাসিলিটিজের পরিমাণ যথেষ্ট কম। কেপেল জানিয়েছে, এ ধরনের কার্যক্রম অন্যান্য অঞ্চলেও বিস্তৃত করতে চায় সংস্থাটি। সিঙ্গাপুর ও অন্যান্য অঞ্চলের পাশাপাশি চীনের বাজারকে গুরুত্বের সঙ্গে দেখছে সিনডোরা লিভিং ব্র্যান্ড। এরই মধ্যে এশিয়ার গণ্ডি পার হয়ে নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে কেপেল। সূত্র: নিক্কেই এশিয়া

Share

Don't Miss

আবাসন খাতের উন্নয়নে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান মোহাম্মদ আলিম উল্লাহ

দীর্ঘদিন ধরে আবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত থেকে আবাসন ব্যবসায় মোহাম্মদ আলিম উল্লাহ অতি দক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে আসছেন। রিহ্যাব সদস্যদের স্বার্থ...

১৪ বছরের সংগ্রামের পর রিহ্যাবে নির্বাচন: এক অসহনীয় আন্দোলন

দীর্ঘ ১৪ বছর ধরে নির্বাচনহীন অবস্থায় ছিল দেশের অন্যতম প্রভাবশালী আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এই দীর্ঘ সময়ে সংগঠনের ভেতরে গণতান্ত্রিক চর্চা স্থবির হয়ে...

Related Articles

দেশের অর্ধেক মানুষের নিরাপদ আবাসন নেই

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন...

বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ

বাংলাদেশের অর্থনীতিতে আবাসন বা রিয়েল এস্টেট খাত অন্যতম প্রধান চালিকাশক্তি। মোট দেশজ...

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

<