সিউলে শিথিল হচ্ছে ভবনের উচ্চতায় বিধিনিষেধ

Share
সিউলে শিথিল হচ্ছে ভবনের উচ্চতায় বিধিনিষেধ
ছবি: সংগৃহীত
Share

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পাহাড় ও গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থানের ওপর নির্ধারণ হয় ভবনের উচ্চতা। পাঁচ দশকের বেশি সময় ধরে এ বিধিনিষেধ প্রচলিত।

তবে এ বিধি পুনর্গঠনের জন্য সম্প্রতি একটি সংশোধনীতে স্বাক্ষর করেছে নগর পরিকল্পনা কমিশন। ১৯৭২ সালের ওই বিধিতে সিউলের আটটি এলাকায় ১২ মিটারের বেশি উচ্চতার ভবন নির্মাণ নিষিদ্ধ করা হয়।

নতুন প্রস্তাব অনুসারে, এর কিছু এলাকায় ১৬ মিটার পর্যন্ত ভবন তৈরি করা যাবে। কিছু এলাকায় ২০ মিটার থেকে সীমা বাড়িয়ে ২৪ মিটার করা হচ্ছে। এছাড়া বুখানসান ও নামসানের কাছাকাছি এলাকায় ৪০-৪৫ মিটার উঁচু ভবন করা যাবে। তবে আশপাশের প্রাকৃতিক পরিবেশে যেন প্রতিবন্ধকতা তৈরি না হয় সেদিকে নজর রাখতে হবে। পশ্চিম সিউলের পার্লামেন্ট ভবন এলাকায় নিয়ম সহজ করার প্রস্তাব আনা হলেও নিরাপত্তার কারণে প্রত্যাখ্যান করা হয়েছে। জানা গেছে, চলতি মাসের শেষে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা করে জুনের মধ্যে ভবনের উচ্চতা বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

এ বিষয়ে সিউলের নগর পরিকল্পনা ব্যুরোর মহাপরিচালক চো নাম-জুন বলেন, ‘‌ভবনের উচ্চতাবিষয়ক বিধি পুনর্গঠন জীবনযাত্রার অবস্থার উন্নতিতে সাহায্য করবে। আমরা আশা করি যে এটি নতুন নগর পরিকল্পনা ব্যবস্থায় উল্লেখযোগ্য অবদান রাখবে।’ সূত্র: কোরিয়া হেরাল্ড

Share

Don't Miss

আবাসন খাতের উন্নয়নে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান মোহাম্মদ আলিম উল্লাহ

দীর্ঘদিন ধরে আবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত থেকে আবাসন ব্যবসায় মোহাম্মদ আলিম উল্লাহ অতি দক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে আসছেন। রিহ্যাব সদস্যদের স্বার্থ...

১৪ বছরের সংগ্রামের পর রিহ্যাবে নির্বাচন: এক অসহনীয় আন্দোলন

দীর্ঘ ১৪ বছর ধরে নির্বাচনহীন অবস্থায় ছিল দেশের অন্যতম প্রভাবশালী আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এই দীর্ঘ সময়ে সংগঠনের ভেতরে গণতান্ত্রিক চর্চা স্থবির হয়ে...

Related Articles

দেশের অর্ধেক মানুষের নিরাপদ আবাসন নেই

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন...

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

<