আবাসন সংবাদ

বিপ্রপার্টির প্রপার্টি কিনে আইফোন ১৫সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ

Published

on

দেশের স্বনামধন্য অনলাইন রিয়েল এস্টেট মার্কেটপ্লেস বিপ্রপার্টি নিয়ে এসেছে “ঈদের খুশি দ্বিগুণ বেশি” ক্যাম্পেইন। ২৮ মে থেকে শুরু হওয়া আকর্ষণীয় ক্যাম্পেইনটি চলবে ১৬ জুন পর্যন্ত।

এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে লাকি ড্র এর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। গ্র্যান্ড পুরস্কারের মধ্যে রয়েছে আইফোন ১৫ বা স্যামসাং গ্যালাক্সি এস২৪ এবং ঢাকা টু মালদ্বীপ ও ঢাকা টু ব্যাংককে দুই জনের জন্য রাউন্ড ট্রিপ বিমানের টিকিট।

“ঈদের খুশি দ্বিগুণ বেশি” ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য, সম্ভাব্য ক্রেতাদেরকে ১৬ জুনের মধ্যে বিপ্রপার্টি থেকে ঢাকা কিংবা চট্টগ্রামের যেকোন প্রপার্টি সফলভাবে বুকিং বা ক্রয় নিশ্চিত করতে হবে। এরপর লাকি ড্র এর মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে যেখানে প্রথম পুরস্কার হিসেবে থাকছে আইফোন ১৫ অথবা স্যামসাং গ্যালাক্সি এস২৪।

দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে ঢাকা টু মালদ্বীপ দুজনের জন্য রাউন্ড ট্রিপ বিমানের টিকিট এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে ঢাকা থেকে ব্যাংকক দুজনের জন্য রাউন্ড ট্রিপ বিমানের টিকিট।

ক্যাম্পেইন সমাপ্ত হওয়ার ১০ দিন পর লাকি ড্র এর মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। কোন ব্যক্তি লাকি ড্রতে বিজয়ী হওয়ার পর কোন কারণে যদি চুক্তি সম্পন্ন না করেন কিংবা চুক্তি বাতিল করেন, তাহলে তার পুরস্কার প্রত্যাহার করা হবে এবং সেই অবস্থানটি খালি থাকবে।

Advertisement

যদি প্রপার্টি বিক্রেতা, প্রপার্টির কাগজপত্রজনিত সমস্যা কিংবা বিপ্রপার্টির অভ্যন্তরীণ কোন কারণে চুক্তি বাতিল হয়, তাহলে বিজয়ী ব্যক্তি বিপ্রপার্টি থেকে আবার নতুন একটি প্রপার্টি বুক করার মাধ্যমে পুরস্কার দাবি করার সুযোগ পাবেন। বিজয়ীরা বিপ্রপার্টির শর্তাবলী অনুযায়ী প্রপার্টি ক্রয়-সংক্রান্ত লেনদেন সম্পূর্ণরূপে সম্পন্ন করার ৬০ দিনের মধ্যে পুরষ্কার সংগ্রহের জন্য উপযুক্ত হবে।

বিপ্রপার্টি সর্বক্ষণ নির্ভরযোগ্য রিয়েল এস্টেট সেবা প্রদানের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ এবং “ঈদের খুশি দ্বিগুণ বেশি” ক্যাম্পেইনটি গ্রাহকসেবার প্রতি তাদের প্রতিশ্রুতি রক্ষার আরেকটি প্রয়াস মাত্র।

বিপ্রপার্টি বাংলাদেশের বৃহত্তম রিয়েল এস্টেট মার্কেটপ্লেস, যা প্রপার্টি ক্রয়, বিক্রয় এবং ভাড়া দেওয়ার প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে নিবেদিত। সুদক্ষ সেলস এডভাইজার ও সেরা বিক্রয়-পরবর্তী সেবার মাধ্যমে বিপ্রপার্টি নিশ্চিত করে যেন গ্রাহকেরা সহজেই তাদের পছন্দের প্রপার্টি খুঁজে পায়।

“ঈদের খুশি দ্বিগুণ বেশি” ক্যাম্পেইনটিতে কীভাবে অংশগ্রহণ করবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে, বিপ্রপার্টির ফেসবুক পেজে চোখ রাখুন অথবা ওয়েবসাইটে জানা যাবে বিস্তারিত। কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করুন ০৯৬১২১১০০১১ এই নম্বরে।

Advertisement

সর্বাধিক পঠিত

Exit mobile version