আকরিক লোহার দাম আরো কমলো

Share
আকরিক লোহার দাম আরো কমলো
ছবি: সংগৃহীত
Share

নিকট-মেয়াদে আকরিক লোহার চাহিদা দুর্বল হতে পারে। এই আশঙ্কায় গুরুত্বপূর্ণ ধাতুটির দাম আরও কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, শুক্রবার (৩১ মে) চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার সবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৪২ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর স্থির হয়েছে ৮৬৭ দশমিক ৫ ইউয়ানে (চীনা মুদ্রা)। প্রধান আন্তর্জাতিক মুদ্রায় যা ১১৯ ডলার ৮০ সেন্ট।

বিশ্বখ্যাত ধাতু পরামর্শক প্রতিষ্ঠান মাইস্টিলের এক উপাত্তে দেখা যায়, বিদায়ী মে’তে দৈনিক গড়ে গরম ধাতুর উৎপাদন কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। মাস শেষে যা কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৩৬ মিলিয়ন মেট্রিক টনে।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সাংহাই মেটালস মার্কেট জানিয়েছে, কিছু ইস্পাত কারখানা অপেক্ষা করুন এবং দেখুন নীতি গ্রহণ করেছে। ফলে লৌহ আকরিকের বেচাবেনা কমেছে।

সদ্য সমাপ্ত মাসে চীনের উৎপাদন কার্যক্রম অপ্রত্যাশিতভাবে নিম্নমুখী হয়েছে। দেশটির সরকারি কারখানা জরিপে এসব তথ্য দিয়েছে।

ইস্পাত তৈরির মূল উপকরণ আকরিক লোহা। ডিসিই’তে নির্মাণ খাতের অপরিহার্য ধাতুটির অন্যান্য উপকরণের দরপতন ঘটেছে। সর্বোপরি, সাংহাই ফিউচার এক্সচেঞ্জে বেঞ্চমার্ক ইস্পাতের দাম কমেছে।

Share

Don't Miss

আবাসন খাতের উন্নয়নে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান মোহাম্মদ আলিম উল্লাহ

দীর্ঘদিন ধরে আবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত থেকে আবাসন ব্যবসায় মোহাম্মদ আলিম উল্লাহ অতি দক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে আসছেন। রিহ্যাব সদস্যদের স্বার্থ...

১৪ বছরের সংগ্রামের পর রিহ্যাবে নির্বাচন: এক অসহনীয় আন্দোলন

দীর্ঘ ১৪ বছর ধরে নির্বাচনহীন অবস্থায় ছিল দেশের অন্যতম প্রভাবশালী আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এই দীর্ঘ সময়ে সংগঠনের ভেতরে গণতান্ত্রিক চর্চা স্থবির হয়ে...

Related Articles

দেশের অর্ধেক মানুষের নিরাপদ আবাসন নেই

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন...

বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ

বাংলাদেশের অর্থনীতিতে আবাসন বা রিয়েল এস্টেট খাত অন্যতম প্রধান চালিকাশক্তি। মোট দেশজ...

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

<