আবাসন সংবাদ

সিএমপি কমিশনারের সাথে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল মতবিনিময়

Share
সিএমপি কমিশনারের সাথে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল মতবিনিময়
ছবি: সংগৃহীত
Share

সিএমপি সম্মেলন কক্ষে চট্টগ্রাম মেট্টোপলিটন কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম-বার, পিপিএম-বার এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির মধ্যে মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম-বার, পিপিএম-বার।

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির নেতৃত্ব দেন রিহ্যাব-এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন।

সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট পুলিশ কমিশনারের কাছে রিহ্যাবের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি বিষয় তুলে ধরেন। সভায় তিনি রিহ্যাব সদস্য, ভূমি মালিক ও ক্রেতার সাথে সৃষ্ট মতবিরোধ বা অন্য কোন সমস্যা সমাধানের জন্য রিহ্যাব এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব করেন। এসময় তিনি উল্লেখ করেন, রিহ্যাব সদস্য, ভূমি মালিক ও ক্রেতার সাথে সৃষ্ট মতবিরোধ রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৩৬ (১) এর অনুবলে প্রথমে আপোষে নিষ্পত্তির প্রচেষ্টার বাধ্যবাধকতা রয়েছে।

সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট হাজী দেলোয়ার হোসেন বলেন, উপরোক্ত বিষয়ে কোন মতবিরোধ সৃষ্টি হলে থানায় অভিযোগ গ্রহণের আগে রিহ্যাবের মেডিয়েশন অ্যান্ড কাস্টমার কেয়ার কমিটি বরাবর প্রেরণের অনুরোধ করেন।

এছাড়া, প্রকল্পের কাজ করতে গিয়ে অনেক সময় ভূমি মালিক, প্রভাবশালী ব্যাক্তি কর্তৃক অনেক হয়রানির শিকার হতে হয়। এতে ডেভেলপার কোম্পানী আর্থিক ক্ষতি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়। এ বিষয়েও তিনি সংশ্লিষ্ট থানায় অযথা হয়রানী না করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের আহ্বান জানান। সভায় রিহ্যাব নেতৃবৃন্দ পুলিশের গৃহীত জনহিতৈষী কর্মকান্ডের জন্য ভুয়সী প্রশংসা করেন।

মতবিনিময় সভায় পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় দেশের আবাসন সংকট সমাধানে রিহ্যাবের অবদান এবং সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন। এছাড়া, রিহ্যাব সদস্যদের যেকোন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য প্রতিটি থানায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার প্রতিশ্রম্নতি দেন। এ সময় তিনি আইন মেনে যথা সময়ে ভবন নির্মাণ করার বিষয়ে রিহ্যাব প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

সভায় সিএমপি’র পক্ষে উপস্থিত ছিলেন আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশিনার (ট্রাফিক), মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত ডিআইজি, মোহাম্মদ আলী হোসাইন, উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম), অতিরিক্ত ডিআইজি, মোসা. সাদিরা খাতুন, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর), নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), ডা. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা), কাজী মো. তারেক আজিজ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) এবং রিহ্যাবের পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) মো. মোরশেদুল হাসান, রিজিওনাল কমিটির সদস্য অ্যাড. আবদুল কাইঊম ভূঁইয়া, সৈয়দ ইরফানুল আলম, মিসেস শারিস্থ বিনতে নূর, নূর উদ্দিন আহমেদ, মাঈনুল হাসান প্রমুখ।

Share

Don't Miss

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির সংহতকরণ এবং বিদ্যুৎ চাহিদার...

Related Articles

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি...

আবাসনে নতুন কর-আতঙ্ক! জমি দিয়ে ফ্ল্যাট, কোটি টাকার কর!

রাজধানীর খিলগাঁওয়ে পুরোনো একটি একতলা বাড়ির মালিক আব্দুল খালেক। ষাটোর্ধ্ব এই অবসরপ্রাপ্ত...

রিটার্ন ছাড়া জমি–ফ্ল্যাট নামজারি নয়

আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর...

রিহ্যাবের সংবাদ সম্মেলন: নতুন কর ও শুল্কে বাড়বে ফ্ল্যাটের দাম ও বাসা ভাড়া

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর নতুন করে ১৫...

<