আবাসন সংবাদএডিটরস পিক

জাতীয় সংসদে ড্যাপ সংশোধন করার দাবি জানালেন প্রকৌশলী ড. মাসুদা সিদ্দিক রোজি

Share
জাতীয় সংসদে ড্যাপ সংশোধন করার দাবি জানালেন প্রকৌশলী ড. মাসুদা সিদ্দিক রোজি
ছবি: সংগৃহীত
Share

মহান জাতীয় সংসদে ঢাকা ডিটেলস এরিয়া প্ল্যান ড্যাপসহ আবাসন খাতের বিভিন্ন আইন সংশোধন করার দাবি জানিয়েছেন সংসদ সদস্য প্রকৌশলী ড. মাসুদা সিদ্দিক রোজী পিইঞ্জ। মহান জাতীয় সংসদে বাজেট সংক্রান্ত আলোচনায় তিনি দাবি জানান।

তিনি বলেন, বর্তমান ড্যাপ যেভাবে করা হয়েছে তা বাস্তবায়িত হলে কৃষি জমির উপর চাপ পড়বে, পরবর্তীতে খাদ্য সংকট বাড়বে।

ঢাকায় বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ফার দেওয়ার কারণে নাগরিকদের মাঝে বৈষম্যহীনতা তৈরি হয়েছে। নতুন ড্যাপ-এর কারণে ফ্ল্যা সংখ্যা হ্রাস পেয়েছে। যার একটা নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আবাসন খাতে। বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করলে এই খাত থেকে প্রচুর রাজস্ব আদায় করা সম্ভব বলে মনে করেন ড. মাসুদ সিদ্দিক রোজি।

তিনি বলেন, আবাসন খান অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই খাতের সাথে ২০০এর অধিক লিংকেজ শিল্প জড়িত। বিপুল পরিমাণ লোকের কর্মসংস্থান হয়েছে। সরকারের বিভিন্ন মূলক কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নের জন্য আবাসনখাত কে জনবান্ধব করতে হবে, ড্যাপ সংশোধন করতে হবে। ড্যাপ সংশোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন ড. মাসুদা সিদ্দিক রোজী।

ড. মাসুদা সিদ্দিক রোজী পিইঞ্জ দীর্ঘ দিন রিহ্যাবের পরিচালক ছিলেন এবং রিহ্যাব ট্রেইনিং ইন্সটিটিউটের চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশের নরসিংদী জেলার রাজনীতিবিদ, যিনি দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<