বনভূমি দখল করে স্থাপিত রিসোর্টগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হবে: পরিবেশমন্ত্রী

Share
পরিবেশ ও জলবায়ুমন্ত্রী সাবের হোসেন চৌধুরী
Share

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, গাজীপুরে বনভূমি দখল করে অবৈধভাবে স্থাপিত রিসোর্টসহ অন্যান্য স্থাপনার বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। অবৈধ বনভূমি দখলের ম্যাপিং করা হচ্ছে। বনের জমি দখলকারী সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি ব্যক্তি ও সংস্থা যেই হোক না কেন, অ্যাকশন হবে তাৎক্ষণিক। কোনো আপোষ হবে না।

বুধবার (৩ এপ্রিল) গাজীপুর জেলার বনভূমি রক্ষা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, অতিমাত্রায় দূষণের কারণে গাজীপুরের কিছু এলাকায় শাকসবজি পর্যন্ত জন্মাতে পারছে না, মাছ বেঁচে থাকতে পারছে না। এখানকার চ্যালেঞ্জগুলো পরিস্কার, একবারে সব সমস্যা সমাধান হবে না। জবাবদিহি নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে আর কেউ বনের জায়গা দখল বা পরিবেশের ক্ষতি করতে পারবে না। বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের জন্য ডাম্পিং স্টেশন নির্ধারণ করা হবে। পরিবেশের সার্বিক উন্নয়নের মাধ্যমে গাজীপুরকে মডেল সিটি হিসেবে গড়ে তোলা হবে। মন্ত্রী এ সময় কর্মকর্তাদের বলেন, স্বচ্ছতার সাথে এবং সমন্বয় করে কাজ করলে পরিবেশের উন্নয়ন হবেই।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, গাজীপুর সিটি কর্পোরেশনের উপদেষ্টা ও সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।

Share

Don't Miss

রিহ্যাবের পরিচালক পদে নির্বাচিত হলেন তাসনোভা মাহবুব সালাম

রিহ্যাবের পরিচালক পদে নির্বাচিত হয়েছেন টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম। শনিবার দিবাগত...

রিহ্যাবের নতুন নেতৃত্বে আলী আফজাল ও আবদুর রাজ্জাক আরও যারা নির্বাচিত হলেন

উৎসবমুখর পরিবেশে শেষ হলো শীর্ষ আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদ নির্বাচন। রিহ্যাব এর দ্বিবার্ষিক নির্বাচনে...

Related Articles

শুরু হয়েছে শেল্‌টে্‌ক আবাসন মেলা, বিক্রি হচ্ছে ফ্ল্যাট, দোকান ও বাণিজ্যিক কেন্দ্র

দেশের আবাসন খাতের প্রতিষ্ঠান শেল্‌টেকের উদ্যোগে শুরু হয়েছে ‘শেল্‌টে্‌ক আবাসন মেলা ২০২৬’।...

পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি বিএলডিএ’র

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর ও তৎসংলগ্ন এলাকায় অনুমোদনহীন...

কুয়েতে অবৈধ আবাসন ও ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, আটক ২৩

কুয়েতের আবাসিক এলাকায় অবৈধভাবে ব্যাচেলরদের আবাসন এবং অনুমোদনহীন ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার বিরুদ্ধে বিশেষ...

বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আসলে কার নিয়ন্ত্রণে, সেখানে জমি কীভাবে বেচাকেনা হয়—জাতীয়...

<