আবাসন সংবাদ

রিয়েল ক্যাপিটা গ্রুপের নতুন সেলস অফিস উদ্বোধন

Share
Share

রিয়েল ক্যাপিটা গ্রুপ গুলশানে নতুন সেলস অফিস উদ্বোধন করেছে। বাংলাদেশে রিয়েল এস্টেট সেক্টরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রিয়েল ক্যাপিটা গ্রুপ ব্যবসায়িক সম্প্রসারণের অংশ হিসেবে রাজধানীর নতুন সেলস অফিস উদ্বোধন করে। উদ্বোধনের পরে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

গত ৩০ মার্চ নাফী টাওয়ার এর ১৯ তলায় (প্রাক্তন রবি টাওয়ার) ৫৩, গুলশান এভিনিউ, গুলশান, ঢাকায় নতুন সেলস অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান মানজুর আহমেদ সোহান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামানসহ গ্রুপের অন্যান্য সকল পরিচালকবৃন্দ ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্যম “আজ ও আগামীর পথে….” এই মূলমন্ত্র নিয়ে রিয়েল ক্যাপিটা গ্রুপ ২০১৭ সাল থেকে যাত্রা শুরু করে। নিরাপদ আবাসনের জন্য ইতিমধ্যে নির্ভরশীল হয়ে ওঠা এই প্রতিষ্ঠান গ্রাহককে সঠিক সময়ে নির্দিষ্ট আবাসন হস্তান্তর করার জন্য নিরলসভাবে কাজ করছে।

রিয়েল ক্যাপিটা আবাসন খাতের পাশাপাশি দেশে অন্যান্য ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়াচ্ছে। কর্মসংস্থানেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।
সুনামের সঙ্গে ব্যবসা করার সঙ্গে সামাজিক কর্মকান্ড বিশেষ করে দু:স্থ এবং অসহায় মানুষকে সেবা ও সহায়তা দিচ্ছে রিয়েল ক্যাপিটা।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<