আবাসন সংবাদ

অগ্নিনিরাপত্তা রেটিং সংক্রান্ত সমস্যা নিরসন চায় বিজিএমইএ

Share
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে বিজিএমইএর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
Share

তৈরি পোশাক শিল্প (আরিএমজি) খাতে স্টিল ফেব্রিকেটেড স্ট্রাকচারের ফায়ার রেজিস্টেন্স রেটিং সংক্রান্ত সমস্যা নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বৃহম্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ দাবি জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

বিজিএমইএ জানায়, তৈরি পোশাক শিল্পের জন্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০-এ আলাদা একটি অনুচ্ছেদ যুক্ত করতে হবে। পাশাপাশি তৈরি পোশাক শিল্পের কারিগরি বিষয় সমাধানকল্পে বিএনবিসির সংশোধিত সংস্করণ প্রকাশের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বিজিএমইএর সকল প্রস্তাবনা সক্রিয় বিবেচনার আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত সরকার কর্তৃক অনুমোদিত এনপিটিএ গাইডলাইন ২০১৩ অনুযায়ী ইতোমধ্যে বিদ্যমান (২৪ নভেম্বর ২০১৩-এর পূর্বে) তৈরি পোশাক শিল্প কারখানার স্টিল দ্বারা নির্মিত ভবনগুলোতে (৬৫ ফুট উচ্চতা পর্যন্ত) গঠনগত উপাদানের ফায়ার রেজিস্টেন্স রেটিং আবশ্যক ছিল না। পরবর্তী সময়ে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালায় নভেম্বর ২০১৩ থেকে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত স্টিল দ্বারা নির্মিত ভবনগুলোর ক্ষেত্রে উক্ত রেটিং দেয়ার নির্দেশনা দেয়া হয়।

তবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০-এর আলোকে স্টিল দ্বারা নির্মিত ভবনের ক্ষেত্রে অনধিক এক তলা (৮ মিটার উচ্চতা পর্যন্ত) এবং শর্তযুক্তভাবে অনধিক তিনতলা (১১ মিটার উচ্চতা পর্যন্ত) গঠনগত উপাদানের ফায়ার রেজিস্টেন্স রেটিং দেয়ার আবশ্যকতা নেই। তা ছাড়া বিএনবিসি ২০২০-এর পার্ট ১, সেকশন ৪(৩) অনুযায়ী ১১ ফেব্রুয়ারি ২০২১-এর পূর্বে নির্মিত সকল ভবনে ছাড় দেয়ার সুযোগ রয়েছে। এ সুযোগের আওতায় তারা গার্মেন্টস শিল্পের ক্ষেত্রে ইস্পাত কাঠামোর অগ্নিনিরাপত্তার রেটিংয়ে ছাড় প্রদানের দাবি জানান।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<