আবাসন সংবাদএডিটরস পিক

REP Forum-এর ৮ সদস্যের কমিটি গঠন

Share
Share

রিয়েল এস্টেট খাতের পেশাজীবীদের সমন্বয়ে গঠিত REP Forum (রিয়েল এস্টেট প্রোফেশনালস ফোরাম)-এর কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটি (ইসি) গঠনের প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি ফোরামের পক্ষ থেকে এ প্রস্তাবনা তুলে ধরা হয়।

জানা গেছে, REP Forum-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত “কফি আওয়ার” অনুষ্ঠানের মাধ্যমে। তবে এর সূচনা হয়েছিল আরও আগে, ১ অক্টোবর ২০২৩ তারিখে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার মধ্য দিয়ে।

ফোরামের উদ্যোক্তারা জানান, শুরু থেকেই রিয়েল এস্টেট খাতের পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং একটি ইতিবাচক ও কার্যকর প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য নিয়েই REP Forum-এর যাত্রা শুরু হয়।

ফোরামের প্রতিষ্ঠাকালীন সময়ে ফাউন্ডার মেম্বার তাবাসসুম ইমাম এবং আশিক এলাহি মজুমদার-এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমানে ফোরামের কার্যক্রম ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে বলে জানানো হয়েছে।

ফোরামের কার্যক্রমকে আরও সফলভাবে পরিচালনার লক্ষ্যে ফাউন্ডিং তিন সদস্যের সঙ্গে আরও কয়েকজন সদস্যকে অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ ইসি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত এক্সিকিউটিভ কমিটি
১। এম কে আনোয়ার হাসান — ফাউন্ডার প্রেসিডেন্ট
২। তাবাসসুম ইমাম — ভাইস প্রেসিডেন্ট
৩। আশিক এলাহি মজুমদার — সেক্রেটারি
৪। আবুল কাসেম — ইসি মেম্বার
৫। সাকলাইন — ইসি মেম্বার
৬। ওয়ারেশ — ইসি মেম্বার
৭। সুপ্তি ব্যানার্জি — ইসি মেম্বার
৮। আরিফ খান — ইসি মেম্বার

প্রস্তাবিত এডভাইজার কমিটি
১। এম এনামুল হক
২। মো: বাহাউদ্দীন
৩। নজরুল ইসলাম

ফোরাম সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সম্মানিত সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় REP Forum আগামী দিনে দেশের রিয়েল এস্টেট খাতে একটি শক্তিশালী ও কার্যকর পেশাজীবী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে।

Share

Don't Miss

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির সংহতকরণ এবং বিদ্যুৎ চাহিদার...

Related Articles

জাঁকজমকপূর্ণ আয়োজনে জ্যামস গ্রুপের ১৯ বছরে পদার্পণ

দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জ্যামস গ্রুপ (Jams Group) ১৮ বছর...

আধুনিক আবাসনে নতুন ট্রেন্ড: কন্ডোমিনিয়াম ও রিসোর্ট-লাইফস্টাইল

সকালের হিমেল হাওয়া ভেসে আসছে। জানালার পর্দা সরাতেই চোখে পড়ছে নীল জলরাশির...

আধুনিক আবাসনের নান্দনিকতায় দেশীয় টাইলসের বিপ্লব

রাজধানীর অভিজাত এলাকাগুলোতে একের পর এক মাথা উঁচু করে দাঁড়াচ্ছে আধুনিক কন্ডোমিনিয়াম...

আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, প্রতিষ্ঠানের ডিএমডি গ্রেপ্তার

আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের...

<