বনশ্রীতে শেল্‌টেক্ লিগ্যাসি প্লাজার দোকান-অফিস স্পেস বিক্রয় শুরু

Share
Share

ঢাকার বনশ্রীতে আজ (১ সেপ্টেম্বর) শেল্‌টেক্ লিগ্যাসি প্লাজা প্রকল্পের নিজস্ব বিক্রয় কার্যালয় উদ্বোধন করেছে আবাসন প্রতিষ্ঠান শেল্‌টেক্ (প্রা.) লিমিটেড। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিক্রয় কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

শেল্‌টেক্ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, ‘শেল্‌টেক্ লিগ্যাসি প্লাজা শুধু একটি বাণিজ্যিক ভবন নয়, ঢাকার বুকে বনশ্রীকে নিজস্ব একটি পরিচিতি এনে দেওয়ার প্রতিশ্রুতি। আমরা এমন একটি প্রকল্প গড়ে তুলতে চাই, যেখানে ব্যবসার পাশাপাশি পরিবার ও কমিউনিটির মানুষ একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।’

বনশ্রীর মেইন রোডে নির্মাণাধীন এই ১৭ তলা ভবনে একই ছাদের নিচে থাকছে শপিং মল, অফিস স্পেস, ফুড কোর্ট, রেস্তোরাঁ ও ব্যাঙ্কোয়েট হল। প্রকল্পটির নকশা করেছে ইকে আর্কিটেক্টস।

হাতিরঝিল ও রামপুরা সড়কের সঙ্গে প্রকল্পটির সরাসরি সংযোগ রয়েছে; আর গুলশান ও বনানী থেকেও যাওয়া-আসা করা যাবে অল্প সময়ে। আশপাশে রয়েছে আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও নানা ব্যবসাপ্রতিষ্ঠান। এ ছাড়া ভবিষ্যতে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ (দক্ষিণ) চালু হলে আফতাবনগরসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

ক্রেতাদের জন্য কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা রেখেছে শেল্‌টেক্। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে বুকিং দেওয়া ক্রেতাদের জন্য বিশেষ উপহারের ঘোষণাও দেওয়া হয় অনুষ্ঠানে।

প্রায় চার দশকের অভিজ্ঞতা নিয়ে শেল্‌টেক্ ঢাকা, চট্টগ্রাম ও জলসিঁড়িতে আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণ করছে। মানসম্মত নির্মাণ, নান্দনিক নকশা এবং অন-টাইম হ্যান্ডওভারের মাধ্যমে প্রতিষ্ঠানটি রিয়েল এস্টেট খাতে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

Share

Don't Miss

রিহ্যাবের নতুন প্রেসিডেন্ট আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক

উৎসবমুখর পরিবেশে শেষ হলো শীর্ষ আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদ নির্বাচন। রিহ্যাব এর দ্বিবার্ষিক নির্বাচনে...

রিহ্যাব নির্বাচনে ভোট পড়েছে ৮৫ শতাংশ, গণনা চলছে

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (রিহ্যাব) পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর...

Related Articles

শুরু হয়েছে শেল্‌টে্‌ক আবাসন মেলা, বিক্রি হচ্ছে ফ্ল্যাট, দোকান ও বাণিজ্যিক কেন্দ্র

দেশের আবাসন খাতের প্রতিষ্ঠান শেল্‌টেকের উদ্যোগে শুরু হয়েছে ‘শেল্‌টে্‌ক আবাসন মেলা ২০২৬’।...

পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি বিএলডিএ’র

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর ও তৎসংলগ্ন এলাকায় অনুমোদনহীন...

কুয়েতে অবৈধ আবাসন ও ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, আটক ২৩

কুয়েতের আবাসিক এলাকায় অবৈধভাবে ব্যাচেলরদের আবাসন এবং অনুমোদনহীন ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার বিরুদ্ধে বিশেষ...

বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আসলে কার নিয়ন্ত্রণে, সেখানে জমি কীভাবে বেচাকেনা হয়—জাতীয়...

<