এবিসি রিয়েল এস্টেট এর প্রকল্পে অর্ধেক জায়গাই ফাঁকা

Share
Share

স্বাধীনতার পরপরই ১৯৭২ সালে অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন (এবিসি) লিমিটেড নামের নির্মাণ কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। নির্মাণ ব্যবসায়ে সফলতার ধারাবাহিকতায় আশির দশকের শেষে প্রথম আবাসন ব্যবসা শুরু করে এবিসি। তবে তাদের আবাসন প্রকল্প নেওয়ার কাজ পুরোদমে শুরু হয় ২০০০ সাল থেকে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৭০টি আবাসিক প্রকল্পের ১ হাজার ৮৭৮টি অ্যাপার্টমেন্ট হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি।

একটি অভিজাত কন্ডোমিনিয়াম ও ১০টি অ্যাপার্টমেন্ট প্রকল্প নিয়ে এবারের রিহ্যাব মেলায় অংশ নিচ্ছে এবিসি রিয়েল এস্টেট। এসব প্রকল্পে ২৮১টি অ্যাপার্টমেন্ট রয়েছে, তার মধ্যে ১৪৭টি বিক্রয়যোগ্য।

ঢাকার গুলশান, বারিধারা, বনানী, উত্তরা, ডিওএইচএস, শ্যামলী, মোহাম্মদপুর ও মিরপুরে উচ্চমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির জন্য ১০টি আবাসন প্রকল্প করেছে প্রতিষ্ঠানটি। দ্য ওয়েসিসের সাফল্যের পর এখন ঢাকার মগবাজারে নির্মিত হচ্ছে এবিসির দ্বিতীয় কন্ডোমিনিয়াম প্রকল্প ‘দ্য অর্চার্ড অ্যাট ইস্পাহানি কলোনি’ প্রকল্প। প্রকল্পটিতে পাঁচটি টাওয়ারে ১৪৩টি অভিজাত অ্যাপার্টমেন্ট তৈরি করা হবে।

১১৬ কাঠা জমিতে নির্মাণাধীন এই কন্ডোমিনিয়াম প্রকল্পের ৫৩ শতাংশ খালি জায়গা। এখানে পাঁচটি ১৪ তলা ভবন গড়ে উঠবে। খোলামেলা আর প্রচুর আলো-বাতাসযুক্ত অ্যাপার্টমেন্টগুলোর আয়তন হবে ২ হাজার ৬৭৫ থেকে ৩ হাজার ৫০০ বর্গফুটের।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

<