আবাসন সংবাদ

ব্লক ইট তৈরিতে প্রশিক্ষণ এবং ঋণ দেবে সরকার: পরিবেশমন্ত্রী

Share
সরকার ব্লক ইট তৈরির জন্য প্রশিক্ষণ এবং ঋণ দেবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত
Share

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশের ক্ষতি রোধে পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ইট ব্যবহার জরুরি, তাই সরকার ব্লক ইট ব্যবহারের প্রতিবন্ধকতা দূর করতে প্রশিক্ষণ এবং ঋণ দেয়াসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ইট ব্যবহারের চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন পরিবেশমন্ত্রী।

তিনি বলেন, সরকার ব্লক ইট তৈরির জন্য প্রশিক্ষণ এবং ঋণ দেবে। বিভিন্ন ব্যাংক যাতে ঋণ দিতে এগিয়ে আসে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

ব্লক ইট ব্যবহারের চ্যালেঞ্জগুলো সমাধানে সব স্টেকহোল্ডারকে নিয়ে একটি কর্মশালা করা হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ব্লক ইটের ব্যবহার বাড়াতে ওয়ানস্টপ সেবার ব্যবস্থা করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছিউদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান প্রমুখ।

Share

Don't Miss

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির সংহতকরণ এবং বিদ্যুৎ চাহিদার...

Related Articles

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি...

আবাসনে নতুন কর-আতঙ্ক! জমি দিয়ে ফ্ল্যাট, কোটি টাকার কর!

রাজধানীর খিলগাঁওয়ে পুরোনো একটি একতলা বাড়ির মালিক আব্দুল খালেক। ষাটোর্ধ্ব এই অবসরপ্রাপ্ত...

রিটার্ন ছাড়া জমি–ফ্ল্যাট নামজারি নয়

আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর...

রিহ্যাবের সংবাদ সম্মেলন: নতুন কর ও শুল্কে বাড়বে ফ্ল্যাটের দাম ও বাসা ভাড়া

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর নতুন করে ১৫...

<