অর্থ ও বাণিজ্যএডিটরস পিকপ্রধান প্রতিবেদন

ডিজনির টোকিও হোটেলে এক রাতের খরচ ২২০০ ডলার

Share
ডিজনির টোকিও হোটেলে এক রাতের খরচ ২২০০ ডলার
ছবি: সংগৃহীত
Share

বিলাসবহুল নতুন থিম পার্ক হোটেল তৈরি করেছে জাপানের টোকিও ডিজনি রিসোর্টের মালিকানা প্রতিষ্ঠান ওরিয়েন্টাল ল্যান্ড।

ফ্যান্টাসি স্প্রিং নামের এ হোটেলের বিশেষায়িত কক্ষে এক রাতের জন্য খরচ ধরা হয়েছে ৩ লাখ ৪১ হাজার ইয়েন বা ২ হাজার ২০০ ডলার। জুনে চালু হতে যাওয়া ফ্যান্টাসি স্প্রিং দুটি ভাগে বিভক্ত-ফ্যান্টাসি শ্যাতোঁ ও গ্র্যান্ড শ্যাতোঁ।

ফ্যান্টাসিতে সর্বনিম্ন ৬৬ হাজার ইয়েন থেকে গ্র্যান্ড শ্যাতোঁর সবচেয়ে ব্যয়বহুল অফার রাখা হয়েছে ৩ লাখ ৪১ হাজার ইয়েন।

বিশেষায়িত কক্ষগুলোর আয়তন ৭০ বর্গমিটারের বেশি। যেখানে থাকার ঘরের সঙ্গে আলাদা ড্রয়িং রুম রয়েছে। আবার কিছু কক্ষে ছয়জনের মতো অতিথি থাকতে পারবে। সব কক্ষের বারান্দা থেকে ফ্যান্টাসি স্প্রিংয়ের বিস্তৃত ভিউ দেখা যাবে।

এ বিষয়ে ওরিয়েন্টাল ল্যান্ডের এক কর্মকর্তা বলেন, আমাদের পার্কগুলো আরো বৈচিত্র্যময় হচ্ছে। আমরা চাই অতিথিরা সময় নিয়ে চিন্তা না করে একটি সুন্দর রিসোর্টে থাকার অভিজ্ঞতা লাভ করুক।

ডিজনির হোটেলগুলো থিম পার্ক এন্ট্রির সুবিধাও দিচ্ছে। ২০২৩ সালের এপ্রিল-ডিসেম্বরে ওরিয়েন্টালের হোটেল কক্ষ গড়ে ৯৯ শতাংশ অতিথি পেয়েছে, যা সাধারণ হোটেলের তুলনায় ৭০-৮০ শতাংশ বেশি। ডিজনির হোটেলের গড় কক্ষ ভাড়া বছরে ৮ শতাংশ বেড়ে প্রায় ৫৪ হাজার ইয়েনে দাঁড়িয়েছে।

ওরিয়েন্টাল ল্যান্ডের আয়ের ১৫ শতাংশ আসে হোটেল ব্যবসা থেকে। এপ্রিল-ডিসেম্বর এ খাত থেকে আয় হয়েছে ৬ হাজার ৬৮০ কোটি ইয়েন। সূত্র: নিক্কেই এশিয়া।

Share

Don't Miss

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

কেনাকাটার আভিজাত্য এখন আর সীমিত নেই গুলশান-বনানী এলাকায়

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেটে যখন উপচে পড়া ভিড়, তখন গুলশান-বনানী এলাকার বিপণিবিতানগুলোর কেনাকাটা চলছিল অনেকটা ঢিলেঢালা ভাবে। এক সময়কার বিত্তবানদের...

Related Articles

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

বিশ্ব আবাসনের নতুন কেন্দ্রবিন্দু রিয়াদে ৬৩ বিলিয়ন ডলারের রেকর্ড লেনদেন

রিয়াদে অনুষ্ঠিত মেগা-ইভেন্ট ‘সিটিস্কেপ গ্লোবাল’-এ রেকর্ড পরিমাণ লেনদেনের পর বৈশ্বিক আবাসন খাতের...

<