আবাসন সংবাদপ্রধান প্রতিবেদন

উত্তর মেরুর কাছে সর্বশেষ ব্যক্তিগত জমিটি বিক্রি হচ্ছে

Share
উত্তর মেরুর কাছে সর্বশেষ ব্যক্তিগত জমিটি বিক্রি হচ্ছে
ছবি: সংগৃহীত
Share

আর্কটিক সাগরের অপরূপ পর্বতমালা, সাগরজুড়ে ছড়ানো দ্বীপপুঞ্জে নীলাভ শুভ্র হিমবাহ সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। এ অঞ্চলের গলা বরফের নিচে রয়েছে জ্বালানি তেল, গ্যাস কিংবা অন্যান্য খনিজ সম্পদ।

নরওয়ে ও উত্তর মেরুর মাঝামাঝি এমনই এক এলাকা এসভ্যালবার দ্বীপপুঞ্জের একটি ব্যক্তিগত জমি বিক্রি করে দেওয়া হচ্ছে।

শোর ফেগারফেওড নামের প্রায় ৬০ বর্গকিলোমিটার আয়তনের জমিটির দর হাঁকা হয়েছে ৩০ কোটি ইউরো। মেরু ভালুকের আবাসস্থল এসভ্যালবারে রয়েছে বিশ্বের বৈচিত্র্যতম শস্যবীজের ভাণ্ডার।

এছাড়া গবেষণা, স্যাটেলাইট উপাত্ত সংগ্রহ, পর্যটন দিনে দিনে একে সমৃদ্ধ করে তুলছে। বছরের ২০ এপ্রিল থেকে ২২ আগস্ট সম্পূর্ণ দিন অর্থাৎ ২৪ ঘণ্টাই সূর্য থাকে এসভ্যালবারের আকাশে। স্থানটির নয় দ্বীপে প্রায় তিন হাজার মানুষ বসবাস করে।

ভূরাজনৈতিক গুরুত্ব ও কৌশলগত অবস্থানের কারণে পরাশক্তিগুলোর চোখ রয়েছে এর দিকে। স্বাভাবিকভাবে সর্বোচ্চ দরদাতাই হতে পারবেন পৃথিবীর মহামূল্যবান এ জমির মালিক। আপাতত শর্ত একটাই, আগ্রহী ক্রেতাকে ১৯২০ সালে স্বাক্ষরিত ‘এসভ্যালবার চুক্তি’তে অনুমোদিত দেশের নাগরিক হতে হবে। সূত্র: ইউরো নিউজ।

Share

Recent Posts

কোম্পানি পর্যায়ে আয়কর রিটার্নের সময় এক মাস বাড়ল

আয়কর রিটার্নের শেষ দিন ৩১ মার্চ, অনলাইন আবেদনে মিলবে আরও ৯০ দিন

আবাসন খাত রক্ষায় ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

গৃহায়নমন্ত্রীর সঙ্গে রিহ্যাব ও পরিকল্পনাবিদদের সৌজন্য সাক্ষাৎ

Related Articles

আয়কর রিটার্নের শেষ দিন ৩১ মার্চ, অনলাইন আবেদনে মিলবে আরও ৯০ দিন

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আগামী ৩১ মার্চ।...

আবাসন খাত রক্ষায় ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাব মোকাবিলা এবং নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখতে ৩ হাজার...

গৃহায়নমন্ত্রীর সঙ্গে রিহ্যাব ও পরিকল্পনাবিদদের সৌজন্য সাক্ষাৎ

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আবাসন খাতের সংগঠন...

সংকট সমাধানে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন গৃহায়ন ও গণপূর্ত...