অর্থ ও বাণিজ্যপ্রধান প্রতিবেদন

সংযুক্ত আরব আমিরাতে ১৩০ কোটি ডলারের নতুন আকর্ষণ রিম মল

Share
সংযুক্ত আরব আমিরাতে ১৩০ কোটি ডলারের নতুন আকর্ষণ রিম মল
ছবি: সংগৃহীত
Share

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে সর্বশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হলো শপিং কমপ্লেক্স রিম মল। সম্প্রতি সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এ স্থাপনা দর্শনার্থীদের জন্য খুলে দিয়েছে ডেভেলপার কোম্পানি আল ফারওয়ানিয়া প্রপার্টি ডেভেলপার্স।

এ সময় ১ লাখ ৮৬ হাজার বর্গমিটারের কমপ্লেক্সটি ঘুরে দেখেন দেশটির টলারেন্স অ্যান্ড কোএক্সিজেন্ট বিষয়ক মন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান। মলের অন্যতম আকর্ষণ স্নো পার্ক পরিদর্শন করেন মন্ত্রী, যার আয়তন ৯ হাজার ৭০০ বর্গমিটার। স্নো পার্কে রয়েছে ২০টি রাইড এবং বরফের তৈরি বিভিন্ন ধরনের আকর্ষণীয় স্থাপনা ও বিনোদন উপকরণ।

রিম আইল্যান্ডে ১৩০ কোটি ডলার খরচে নির্মিত শপিং মলটি আবুধাবিতে পর্যটক সমাগমে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে ধারণা করছেন কর্মকর্তারা। ইউএইকে বিশ্বের শীর্ষ পর্যটক গন্তব্য হিসেবে সাজাতে কাজ করছে দেশটির সরকার। রিম মলকে এরই অন্যতম কৌশলগত অংশ হিসেবে দেখা হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, এ মল ঘোরাঘুরি ও কেনাকাটার আদর্শ অভিজ্ঞতা দেবে। পারিবারিক ওয়ান-স্টপ-শপ গন্তব্য হিসেবে খুচরা খাত, খাবারের আয়োজন ও বিনোদন কেন্দ্র দিয়ে সাজানো হয়েছে পুরো মল। এখানে ইউএইর স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন খাতের বৈশ্বিক চেইনগুলো যোগ দিয়েছে। এর মধ্যে রয়েছে ফার্স্ট ব্লুমিংডেলের বিউটি ইন দি ওয়ার্ল্ড ও ভক্সের সিনেমাসের প্রাইভেট সিনেমা রুম।

এছাড়া মলজুড়ে ব্যবহার হয়েছে ডিজিটাল কার্যক্রম। এর মাধ্যমে কন্টাক্টলেস শপিংয়ের পাশাপাশি চলাচলে পাওয়া যাবে তাৎক্ষণিক সহযোগিতা। সূত্র: অ্যারাবিয়ান বিজনেস।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

বিশ্ব আবাসনের নতুন কেন্দ্রবিন্দু রিয়াদে ৬৩ বিলিয়ন ডলারের রেকর্ড লেনদেন

রিয়াদে অনুষ্ঠিত মেগা-ইভেন্ট ‘সিটিস্কেপ গ্লোবাল’-এ রেকর্ড পরিমাণ লেনদেনের পর বৈশ্বিক আবাসন খাতের...

আবাসন খাতের নীতিগত জটিলতা নিরসনে রাজউক-রিহ্যাবের মতবিনিময় সভা

রাজধানীর পরিকল্পিত নগরায়ণ, আবাসন খাতের টেকসই উন্নয়নে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধন,...

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি...

<