অর্থ ও বাণিজ্যআবাসন সংবাদএডিটরস পিক

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

Share
Share

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং দেশের অন্যতম আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এভারকেয়ার হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টায় রিহ্যাবের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং এভারকেয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক ও করপোরেট মার্কেটিং বিভাগের প্রধান এ এম আবুল কাশেম রনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতার আওতায় রিহ্যাবের সদস্য, সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের আইনগত নির্ভরশীলরা এভারকেয়ার হাসপাতালের নির্ধারিত বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা, ডায়াগনস্টিক সুবিধা, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য চিকিৎসাসেবায় বিশেষ করপোরেট সুবিধা ও মূল্যছাড় পাবেন। বিভিন্ন ক্যাটাগরিতে এই মূল্য ছাড় হবে সর্বোচ্চ ৫২শতাংশ।

অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, “আবাসন শুধু ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান, নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই আমাদের সদস্য এবং তাদের পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও রিহ্যাবের দায়িত্বের অংশ। এভারকেয়ার হাসপাতালের সঙ্গে এই সমঝোতা সদস্যসেবাকে আরও সমৃদ্ধ করবে। আমরা বিশ্বাস করি, একটি সুস্থ কর্মশক্তিই একটি টেকসই ও শক্তিশালী আবাসন শিল্প গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত। ভবিষ্যতেও সদস্যকল্যাণে রিহ্যাব আরও কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করবে।”

এভারকেয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক ও করপোরেট মার্কেটিং বিভাগের প্রধান এ এম আবুল কাশেম রনি বলেন, এভারকেয়ার হাসপাতালের মূল লক্ষ্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করা। রিহ্যাবের মতো দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক সংগঠনের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য উন্নত চিকিৎসাসেবা বিশেষ করপোরেট সুবিধায় পৌঁছে দিতে পারব। আমরা বিশ্বাস করি, এই সমঝোতা দুই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সহযোগিতার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।

অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো: হারুন অর রশিদ এবং সোশ্যাল ওয়েলফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজী উপস্থিত ছিলেন।

এভারকেয়ার হাসপাতালের পক্ষে করপোরেট মার্কেটিং বিভাগের ব্যবস্থাপক মো. ইফতেখার হোসেন, করপোরেট মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক ইয়ামিন আরা আঞ্জিলাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের এই সমঝোতা সদস্যকল্যাণ, করপোরেট স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে আবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা আরও সহজলভ্য, সাশ্রয়ী ও কার্যকর হবে বলে উভয় প্রতিষ্ঠান আশাবাদ ব্যক্ত করেছে।

Share

Don't Miss

কেনাকাটার আভিজাত্য এখন আর সীমিত নেই গুলশান-বনানী এলাকায়

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেটে যখন উপচে পড়া ভিড়, তখন গুলশান-বনানী এলাকার বিপণিবিতানগুলোর কেনাকাটা চলছিল অনেকটা ঢিলেঢালা ভাবে। এক সময়কার বিত্তবানদের...

প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত ‘যমুনা’

জাতীয় নির্বাচনের পর গত ২৮ ফেব্রুয়ারি মিন্টো রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার সেই ভবনেই উঠবেন...

Related Articles

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

রিহ্যাব সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব)-এর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান নির্বাচিত...

বিশ্ব আবাসনের নতুন কেন্দ্রবিন্দু রিয়াদে ৬৩ বিলিয়ন ডলারের রেকর্ড লেনদেন

রিয়াদে অনুষ্ঠিত মেগা-ইভেন্ট ‘সিটিস্কেপ গ্লোবাল’-এ রেকর্ড পরিমাণ লেনদেনের পর বৈশ্বিক আবাসন খাতের...

আবার ড্যাপ সংশোধন চান রিহ্যাব নেতারা

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের নেতারা আবারও রাজধানীর নতুন বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ)...

<