বার্জার পেইন্টস-এডিসন রিয়েল এস্টেটেডের মধ্যে সমঝোতা চুক্তি

Share
বার্জার পেইন্টস-এডিসন রিয়েল এস্টেটেডের মধ্যে সমঝোতা চুক্তি সই
ছবি: সংগৃহীত
Share

দেশের শীর্ষস্থানীয় রং উৎপাদনকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সম্প্রতি স্বনামধন্য আবাসন শিল্প প্রতিষ্ঠান এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের চুক্তি সই হয়েছে।

এ চুক্তি সই অনুষ্ঠানে এডিসন গ্রুপের চেয়ারম্যান মো. আমিনুর রশিদ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও পরিচালক মো. মহসিন হাবিব চৌধুরী উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায়, এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের প্রকল্পগুলো বার্জার পেইন্টস তাদের প্রযুক্তিগত এবং রঙ সংক্রান্ত যাবতীয় সমাধান দেবে এবং এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের গ্রাহকরা বার্জার পেইন্টসের পণ্য এবং সেবাগুলোর বিশেষ সুবিধা উপভোগ করবেন।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নওয়াজ এবং এডিসন গ্রুপের পরিচালক আহমেদ পাশা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের অ্যাডিশনাল ডিরেক্টর-কমার্শিয়াল মাসুদ আলম, হেড অব মার্কেটিং অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়ান্স-মোহাম্মদ তাইয়াবুর রহমান, এজিএম-সাপ্লাই চেইন-সুমন চন্দ্র মজুমদার এবং বার্জার পেইন্টস বাংলাদেশের হেড কর্পোরেট সেলস, প্রোলিংকস এবং এক্সপেরিয়েন্স জোন শাব্বীর আহমাদ; হেড কর্পোরেট সেলস- আসাদুর রহমান; এরিয়া ম্যানেজার-কর্পোরেট সেলস মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

Share

Don't Miss

আজ আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের নির্বাচন

রিহ্যাবের স্মরণকালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে বিবেচনা করছেন আবাসন ব্যবসায়ীরা। মোট ২৯টি পদে সবগুলোতেই সরাসরি ভোট হবে।

জিডিপিতে রিয়েল এস্টেট ও নির্মাণ খাতের অবদান ১৮ শতাংশ: রিহ্যাব

‘কিছু বড় চ্যালেঞ্জ এর কথাও তুলে ধরেন: নির্মাণ খাতে কাঁচামালের মূল্য বৃদ্ধি, ব্যাংকিং খাতে ঋণের উচ্চ সুদ হার, এবং নকশা ও অনুমোদন সংক্রান্ত...

Related Articles

বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ

বাংলাদেশের অর্থনীতিতে আবাসন বা রিয়েল এস্টেট খাত অন্যতম প্রধান চালিকাশক্তি। মোট দেশজ...

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

<