অর্থ ও বাণিজ্যএডিটরস পিক

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের দর বেড়েছে ১৫.৭৫%

Share
হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের দর বেড়েছে ১৫.৭৫%
ছবি: সংগৃহীত
Share

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির গত সপ্তাহের চার কার্যদিবসে শেয়ারদর বেড়েছে ১৫ দশমিক ৭৫ শতাংশ।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ২৬৫ টাকা ৩০ পয়সা, আগের সপ্তাহে শেষে যা ছিল ২২৯ টাকা ২০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের বিক্রি হয়েছে ৪৮০ কোটি ৭০ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে বিক্রি ছিল ৫৬৭ কোটি ৮৮ লাখ টাকা।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির উৎপাদন ব্যয় দাঁড়িয়েছে ৪০০ কোটি ৭৯ লাখ টাকায়। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে উৎপাদন ব্যয় ছিল ৪৮১ কোটি ৭০ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৯ কোটি ৩২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৩৮ কোটি ৬৯ লাখ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৮৫ পয়সায়।

Share

Don't Miss

আবাসন খাত রক্ষায় ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাব মোকাবিলা এবং নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখতে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল সহায়তা চায় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট...

গৃহায়নমন্ত্রীর সঙ্গে রিহ্যাব ও পরিকল্পনাবিদদের সৌজন্য সাক্ষাৎ

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং নগর পরিকল্পনাবিদদের...

Related Articles

আবাসন খাতে গভীর সংকট, তবে দীর্ঘমেয়াদে রয়েছে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে

“বাংলাদেশের আবাসন খাত বর্তমানে গত এক দশকের অন্যতম কঠিন সময় পার করছে।...

বিএফআইইউ’র সঙ্গে রিহ্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ এবং বাংলাদেশ...

REP Forum-এর ৮ সদস্যের কমিটি গঠন

রিয়েল এস্টেট খাতের পেশাজীবীদের সমন্বয়ে গঠিত REP Forum (রিয়েল এস্টেট প্রোফেশনালস ফোরাম)-এর...

জাঁকজমকপূর্ণ আয়োজনে জ্যামস গ্রুপের ১৯ বছরে পদার্পণ

দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জ্যামস গ্রুপ (Jams Group) ১৮ বছর...

<