অর্থ ও বাণিজ্যএডিটরস পিকস্পটলাইট

ওমানে জ্বালানি তেলবহির্ভূত খাতের অবদান বাড়ছে

Share
ওমানে জ্বালানি তেলবহির্ভূত খাতের অবদান বাড়ছে
ছবি: সংগৃহীত
Share

উপসাগরীয় দেশ ওমানের অর্থনীতিতে জ্বালানি তেলবহির্ভূত খাতের অবদান ক্রমেই বাড়ছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশটির জিডিপি দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এর মধ্যে জ্বালানি তেলবহির্ভূত খাতের অবদান অগ্রগণ্য।

দেশটির পরিসংখ্যান অফিসের দেয়া তথ্যানুযায়ী, মার্চে শেষ হওয়া প্রান্তিকে ওমানের অর্থনীতি ১ হাজার ৪৫ কোটি ওমানি রিয়াল বা ২ হাজার ৭১৫ কোটি ডলার সম্প্রসারণ হয়েছে। এর মধ্যে জ্বালানি তেলবহির্ভূত কার্যকলাপের পরিমাণ ছিল ৭১৮ কোটি রিয়াল, যা ২০২৩ সালের একই প্রান্তিকের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেশি।

চলতি বছরে ওমান ১ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা করছে। পূর্বাভাসের এ লক্ষ্যমাত্রা অর্জনে গ্যাস উৎপাদন বৃদ্ধি ও জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা অব্যাহত রেখেছে দেশটি।

গত জানুয়ারিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিনিয়োগ কর্তৃপক্ষ অর্থনীতিকে চাঙ্গা করতে ফিউচার ফান্ড ওমানের পরিকল্পনা ঘোষণা করে। এর লক্ষ্য হলো বিদেশী বিনিয়োগ আকর্ষণ এবং স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগে বিনিয়োগ বাড়ানো।

পরিসংখ্যান অফিসের তথ্যানুসারে, বছরের প্রথম প্রান্তিকে ওমানে অপরিশোধিত জ্বালানি তেলভিত্তিক কার্যক্রমের পরিমাণ ছিল ২৯৯ কোটি রিয়াল, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ কম। প্রাকৃতিক গ্যাস থেকে আয় ২০২৩ সালের একই সময়ের তুলনায় গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে দশমিক ১ শতাংশ কমে প্রায় সাড়ে ৫২ কোটি ৪৪ লাখ রিয়ালে দাঁড়িয়েছে।

এছাড়া শিল্পোৎপাদন কার্যক্রম ২১৮ কোটি রিয়াল হয়েছে। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এ খাতে জিডিপির অবদান ছিল ১৯১ কোটি রিয়াল।

জুনে ওমান বিনিয়োগ কর্তৃপক্ষের এক প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে যে দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের পরিমাণ আনুমানিক ৭ দশমিক ৪ শতাংশ বেড়ে ২০২৩ সালে ১ হাজার ৯২৪ কোটি রিয়ালে পৌঁছেছে। এছাড়া ওই বছর বিনিয়োগের ওপর ৯ দশমিক ৯৫ শতাংশ হারে রিটার্ন অর্জিত হয়েছে। সূত্র: আরব নিউজ।

Share

Don't Miss

প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত ‘যমুনা’

জাতীয় নির্বাচনের পর গত ২৮ ফেব্রুয়ারি মিন্টো রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার সেই ভবনেই উঠবেন...

কোম্পানি পর্যায়ে আয়কর রিটার্নের সময় এক মাস বাড়ল

কোম্পানি পর্যায়ে আয়কর রির্টান দাখিলের সময় আরও এক মাস বাড়লো। নতুন সময় অনুযায়ী কোম্পানি পর্যায়ে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আয়কর রির্টান জমা দেওয়া...

Related Articles

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

বিশ্ব আবাসনের নতুন কেন্দ্রবিন্দু রিয়াদে ৬৩ বিলিয়ন ডলারের রেকর্ড লেনদেন

রিয়াদে অনুষ্ঠিত মেগা-ইভেন্ট ‘সিটিস্কেপ গ্লোবাল’-এ রেকর্ড পরিমাণ লেনদেনের পর বৈশ্বিক আবাসন খাতের...

আবার ড্যাপ সংশোধন চান রিহ্যাব নেতারা

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের নেতারা আবারও রাজধানীর নতুন বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ)...

সদস্যের ওপর সংবেদনশীল অঙ্গে আঘাত,নিন্দা ও প্রতিবাদ; শাস্তি দাবি

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) বরিশালে রিহ্যাবের একজন সদস্যের...

<