যুক্তরাজ্যের আবাসন খাতে আগ্রহী সৌদির অধিকাংশ বিনিয়োগকারী

Share
যুক্তরাজ্যের আবাসন খাতে আগ্রহী সৌদির অধিকাংশ বিনিয়োগকারী
ছবি: সংগৃহীত
Share

আবাসন বা রিয়েল এস্টেট ব্যবসায় যুক্তরাজ্যের আলাদা পরিচিতি রয়েছে। এ খাতের আকর্ষণীয় সুবিধার জন্য বর্তমানে সৌদি আরবের ৭৩ শতাংশ বিনিয়োগকারী বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে বিনিয়োগের অন্যতম দেশ হিসেবে যুক্তরাজ্যের পরিচয় আরো মজবুত হচ্ছে। সম্প্রতি এক গবেষণার মাধ্যমে এ তথ্য জানা গেছে।

চলতি বছর বিভিন্ন প্রকল্পে গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) বিনিয়োগে ৩২০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। মূলত ক্রয়ক্ষমতা বেড়ে যাওয়া বিনিয়োগ বাড়াতে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। এ কারণে সৌদি আরবের অধিকাংশ বিনিয়োগকারীর কাছে অন্যতম আকর্ষণীয় বাজার হচ্ছে যুক্তরাজ্য।

দেশটির অন্যতম প্রোপার্টি ডেভেলপার ও বিনিয়োগ সহযোগী প্রতিষ্ঠান সিলেক্ট প্রপার্টি এ জরিপ পরিচালনা করেছে। গবেষণায় বলা হয়, বিদেশিদের বিনিয়োগ প্রাপ্তির দিক থেকে যুক্তরাজ্যের সম্ভাবনার বিষয়টি বুঝতে পেরেছে জিসিসি। এ কারণে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ অব্যাহত রেখেছে।

এক বিবৃতিতে সিলেক্ট প্রোপার্টি জানায়, গত এক দশকে যুক্তরাজ্যের আবাসন খাতে জিসিসির বার্ষিক বিনিয়োগ ৩৪০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে ক্রমবর্ধমান চাহিদা, বিনিয়োগের প্রেক্ষিতে মুনাফা লাভসহ বেশ কিছু বিষয় প্রকাশ পেয়েছে।

সিলেক্ট প্রোপার্টির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডাম প্রাইস জানান, সৌদি আরবের ৭৫ শতাংশ বিনিয়োগকারীর পছন্দের শীর্ষে রয়েছে ম্যানচেস্টার ও বার্মিংহামের মতো শহর। তাদের মতে যুক্তরাজ্যের বিনিয়োগের দিক থেকে এ দুটি শহর শীর্ষে রয়েছে। জরিপের তথ্যানুযায়ী, এ দুটি শহরে প্রোপার্টির দাম ১৯ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

অ্যাডাম প্রাইস বলেন, ‘ক্রমবর্ধমানভাবে জিসিসির বিনিয়োগকারীরা যুক্তরাজ্যকে বিনিয়োগের অন্যতম হাব হিসেবে স্বীকৃতি দিচ্ছে।’ অন্যদিকে ৬৫ শতাংশ বিনিয়োগকারী তাদের পছন্দের বিনিয়োগ কৌশল হিসেবে রিয়েল এস্টেট খাতকে অগ্রাধিকার দিয়েছেন। সূত্র: অ্যারাবিয়ান বিজনেস

Share

Don't Miss

আজ আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের নির্বাচন

রিহ্যাবের স্মরণকালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে বিবেচনা করছেন আবাসন ব্যবসায়ীরা। মোট ২৯টি পদে সবগুলোতেই সরাসরি ভোট হবে।

জিডিপিতে রিয়েল এস্টেট ও নির্মাণ খাতের অবদান ১৮ শতাংশ: রিহ্যাব

‘কিছু বড় চ্যালেঞ্জ এর কথাও তুলে ধরেন: নির্মাণ খাতে কাঁচামালের মূল্য বৃদ্ধি, ব্যাংকিং খাতে ঋণের উচ্চ সুদ হার, এবং নকশা ও অনুমোদন সংক্রান্ত...

Related Articles

বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আসলে কার নিয়ন্ত্রণে, সেখানে জমি কীভাবে বেচাকেনা হয়—জাতীয়...

দেশের অর্ধেক মানুষের নিরাপদ আবাসন নেই

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

বিশ্ব আবাসনের নতুন কেন্দ্রবিন্দু রিয়াদে ৬৩ বিলিয়ন ডলারের রেকর্ড লেনদেন

রিয়াদে অনুষ্ঠিত মেগা-ইভেন্ট ‘সিটিস্কেপ গ্লোবাল’-এ রেকর্ড পরিমাণ লেনদেনের পর বৈশ্বিক আবাসন খাতের...

<