সৌদি আরবে পর্যটক ব্যয় ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে

Share
সৌদি আরবে পর্যটক ব্যয় ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে
ছবি: সংগৃহীত
Share

পর্যটন খাতে নতুন মাইলফলক স্পর্শ করেছে সৌদি আরব। চলতি বছরের প্রথমার্ধে দেশটিতে পর্যটক পর্যায়ে ব্যয় ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। পর্যটক সংখ্যা থেকে শুরু করে ব্যয় দুই খাতই প্রবৃদ্ধিতে রয়েছে। সম্প্রতি দেশটির শীর্ষ এক মন্ত্রীর বরাতে রয়টার্স প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের গ্রীষ্মকালীন পর্যটন কর্মসূচি পর্যালোচনায় এক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব আন্তর্জাতিক পর্যায়ে আরো পর্যটক আকৃষ্টে এবং সেক্টরের প্রবৃদ্ধি জোরদারে আগামী মাসে ভিসা চালুর কথা জানান।

২০৩০ সালের মধ্যে দেশটি বার্ষিক ১৫ লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মূলত সৌদি আরবকে বৈশ্বিক পর্যায়ে পর্যটনের অন্যতম আকর্ষণীয় কেন্দ্রে পরিণত করতেই এ উদ্যোগ।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৪ সালের প্রথমার্ধে দেশটিতে আকাশপথে যাত্রী সংখ্যা ১৭ শতাংশ বেড়ে ৬ কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে। যেখানে আগের বছরের একই সময়ে এর সংখ্যা ছিল ৫ কোটি ৩০ লাখ বলে জানিয়েছে জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন। ফ্লাইট সংখ্যা ১২ শতাংশ বেড়ে যাওয়ার কারণে মূলত পর্যটকদের ভ্রমণ বেড়েছে। গত বছর যেখানে ৩ লাখ ৯৯ হাজার ফ্লাইট পরিচালিত হয়েছে সেখানে চলতি বছরের প্রথমার্ধে এ সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার ছাড়িয়ে গেছে।

পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব জানান, সৌদিআরবে বছরের প্রথমার্ধে ৬ কোটি পর্যটক এসেছে এবং ১৫ কোটি ডলার ব্যয় করেছে। এছাড়াও তিনি গত বছরের তুলনায় এবার পর্যটক ও সামগ্রিক ব্যয় ১০ শতাংশ বেড়েছে। তিনি বলেন, পর্যটন খাতের জন্য কর্মীদের বেতন বাড়ানোর পাশাপাশি বছরে ১ লাখের বেশি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে সহ-সভাপতি পদে লড়ছেন এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন গভর্নিং বডি নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি এশিউর গ্রুপের...

জাপান বৈশাখী মেলায় প্রিমিয়াম হোল্ডিংস

জাপানের মিশাতো সিটিতে বর্ণিল ও উৎসবমুখর ‘বৈশাখী মেলা জাপান ২০২৬’এ অংশ নিল প্রিমিয়াম হোল্ডিংস লি.। জাপানে অবস্থানরত সকল প্রবাসীর আবাসন চাহিদা পূরণে প্রিমিয়াম...

Related Articles

বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ

বাংলাদেশের অর্থনীতিতে আবাসন বা রিয়েল এস্টেট খাত অন্যতম প্রধান চালিকাশক্তি। মোট দেশজ...

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

<